আগামী ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কাজুবাদাম আমদানিতে উচ্চ করারোপের কথা বলা হয়েছে। খোসা ছাড়ানো কাজুবাদাম আমদানিতে মোট করভার সোয়া ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪৩ শতাংশ করার প্রস্তাব আনা হয়েছে। এর ফলে বিদেশি কাজুবাদামের দাম ব্যাপকভাবে বাড়তে পারে।
বৃহস্পতিবার (১ জুন) প্রস্তাবিত বাজেটে এ কথা বলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে কাজুবাদাম উৎপাদিত হচ্ছে এবং উৎপাদিত কাজুবাদামকে প্রক্রিয়াজাতকরণে কারখানা গড়ে উঠেছে। তাই স্থানীয় শিল্পের প্রতিরক্ষণের জন্য খোসা ছাড়ানো কাজুবাদামের (Cashew Nuts Shelled) আমদানিতে সর্বমোট করভার ১৫ দশমিক ২৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ৪৩ শতাংশ নির্ধারণের প্রস্তাব করছি।’








