বাজেটে করের বোঝা জনগণের দুর্ভোগ আরও বাড়বে: বাম জোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২৩, ১৮:৫৫আপডেট : ০২ জুন ২০২৩, ২০:৩০

প্রস্তাবিত বাজেটে করের বোঝা চাপানোয় জনগণের দুর্ভোগ আরও বাড়বে অভিযোগ করেছে বাম গণতান্ত্রিক জোট। শুক্রবার (২ জুন) গণমাধ্যমে পাঠানো এক প্রতিক্রিয়ায় এ কথা বলা হয়েছে।

প্রতিক্রিয়ায় বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাম জোটের কেন্দ্রীয় নেতা ও সিপিবির সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির সভাপতি হামিদুল হকের নাম উল্লেখ করা হয়েছে।

বাম জোটের পক্ষ থেকে বলা হয়েছে, ২ লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকার ঘাটতি নিয়ে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ হাজার কোটি টাকার বড় বাজেট দেওয়া হয়েছে। এটি একটি গতানুগতিক ধনী-তোষণ ও গরিব-শোষণের বাজেট। এতে গুরুত্বপূর্ণ খাতগুলো যেমন স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, কর্মসংস্থান ক্ষেত্রে বরাদ্দ তেমন বাড়ানো হয়নি। আইএমএফের শর্ত পূরণ করতে গিয়ে অর্থমন্ত্রী ভ্যাট ও করের জাল বিস্তৃত করেছে। ফলে বাজারে নিত্যপণ্যের দাম আরও বাড়বে এবং জনগণের দুর্দশা ও দুর্ভোগ বাড়বে।

বাম জোটের নেতারা বলেন, ‘এবার বাজেটে ঘাটতি মেটাতে ব্যক্তিনির্ভরতা বেড়েছে। প্রযুক্তিকে যুক্ত করে শিক্ষা খাতে বরাদ্দ করেছে মাত্র ১৩ দশমিক ৭ শতাংশ অথচ ছাত্রসমাজের বরাবরই দাবি ছিল ২৫ শতাংশ। স্বাস্থ্য খাতও ৫ শতাংশের ঘর অতিক্রম করছে না। কৃষি খাতও বাজেটে অবহেলিত হয়েছে। বরাদ্দ কমেছে।’

তারা উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ তালিকায় বাংলাদেশ থাকলেও বাজেটে পরিবেশকে উপেক্ষা করা হয়েছে।

/এসটিএস/এনএআর/
টাইমলাইন: bajet24
০২ জুন ২০২৩, ১৮:৫৫
বাজেটে করের বোঝা জনগণের দুর্ভোগ আরও বাড়বে: বাম জোট
সম্পর্কিত
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু