পাচার করা টাকা নিয়ে কোনও ঘোষণা নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২৩, ০৯:২৫আপডেট : ০২ জুন ২০২৩, ০৯:২৫

বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফেরত আনার বহুল আলোচিত সুযোগটি বাতিল হতে যাচ্ছে। আগামী ২০২৩–২৪ অর্থবছরের বাজেটে এই বিষয়ে কোনও ঘোষণা নেই।

তার মানে আগামী অর্থবছরে বিদেশে পাচার করা টাকা ফেরত আনার সুযোগ আর থাকছে না।

বৃহস্পতিবার (১ জুন) বিকাল ৩টায় জাতীয় সংসদের অধিবেশনে প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। ফলে স্বাভাবিকভাবে ৩০ জুন শেষ হচ্ছে পাচারের টাকা ৭ শতাংশ কর দিয়ে দেশে আনার জন্য দেওয়া সুযোগের মেয়াদ।

প্রসঙ্গত,  চলতি ২০২২–২৩ অর্থবছরের বাজেট ঘোষণার সময় সবচেয়ে বেশি আলোচনা হয় বিদেশে পাচার করা টাকা বিনা প্রশ্নে ফেরত আনার সুযোগ নিয়ে। তখন এ সুযোগ দেওয়া নিয়ে বেশ সমালোচনাও হয়। অর্থনীতিবিদেরা বলেছিলেন, কেউ এ সুযোগ নেবে না। তাদের কথাই সত্য হতে চলেছে। কারণ, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে কেউ ৭ শতাংশ কর দিয়ে টাকা দেশে আনেননি।

সুযোগটি দেওয়ার সময় বলা হয়েছিল, কেউ পাচার করা টাকা কর দিয়ে দেশে আনলে এনবিআরসহ অন্য কোনও সংস্থা এ বিষয়ে প্রশ্ন করবে না। তখন নীতিনির্ধারকেরা আশা করেছিলেন যে সুযোগের সদ্ব্যবহার করে অনেকেই টাকা দেশে ফেরত আনবেন। কিন্তু ‘পাচারকারী’ হিসেবে খাতায় নাম ওঠাননি কেউ।

/জিএম/এমএস/
টাইমলাইন: bajet24
০২ জুন ২০২৩, ০৯:২৫
পাচার করা টাকা নিয়ে কোনও ঘোষণা নেই
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
৯ বছর পর  অপূর্ব জানতে চাইলেন ‘বড় ছেলে’ কতবার দেখলেন
৯ বছর পর  অপূর্ব জানতে চাইলেন ‘বড় ছেলে’ কতবার দেখলেন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল