নগদ সহায়তার ওপর ১০ শতাংশ কর প্রত্যাহার চায় বিজিএমইএ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২৩, ২০:৪০আপডেট : ০৩ জুন ২০২৩, ০৩:১৩

যেহেতু নগদ সহায়তা কোনও ব্যবসায়িক আয় নয়, তাই এ সহায়তার অর্থকে করের আওতার বাইরে রাখাই যুক্তিসংগত বলে মনে করেন দেশের তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ নেতারা।

শুক্রবার (২ জুন) বিকালে বিজিএমইএর প্রস্তাবিত বাজেট বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি ফারুক হাসান এ কথা জানান।

শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে আজিজ গ্রুপের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে বিজিএমইএর সহসভাপতি শহিদুল্লাহ আজিমসহ পোশাকশিল্পের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

বিজিএমইএ নেতা বলেন, প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে পোশাক রফতানিতে নগদ সহায়তার ওপর ১০ শতাংশ কর প্রত্যাহার চাই। এই বাজেটে পোশাক খাতে অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা খুবই জরুরি। পোশাকশিল্পের উন্নয়নের মাধ্যমে অর্থনীতিকে বেগবান করে দেশের উন্নয়ন করা সম্ভব। চলমান সংকটময় পরিস্থিতি বিবেচনায় নিয়ে উৎসে কর ২০২১-২২ অর্থবিছরের মতো শূন্য দশমিক ৫০ শতাংশ ধার্য করার দাবি জানাচ্ছি। এটি আগামী পাঁচ বছর পর্যন্ত কার্যকর করার জন্য পুনরায় সরকারের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

শহিদুল্লাহ আজিম বলেন, নগদ সহায়তার ওপর আরোপ করা ১০ শতাংশ কর প্রতাহারের অনুরোধ জানিয়েছিলাম। যেহেতু নগদ সহায়তা কোনও ব্যবসায়িক আয় নয়, তাই নগদ সহায়তার অর্থকে করের আওতার বাইরে রাখাই যুক্তিসংগত। আমরা মনে করি, এ সংকটময় সময়ে এটি একটি গুরুত্বপূর্ণ সহায়তা হবে।

/এসআই/এনএআর/
টাইমলাইন: bajet24
০২ জুন ২০২৩, ২০:৪০
নগদ সহায়তার ওপর ১০ শতাংশ কর প্রত্যাহার চায় বিজিএমইএ
সম্পর্কিত
উৎসে কর মনিটরিংয়ে হয়রানি না করার আহ্বান ডিসিসিআইয়ের
সঞ্চয়পত্রে কাটা কর ফেরত পাবেন কারা? রিটার্ন দেওয়ার আগে জেনে নিন নতুন নিয়ম
দামও কমছে, অর্ডারও কমছে—ইউরোপের বাজারে দ্বিমুখী চাপে বাংলাদেশের পোশাক খাত
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু