বাজেটে সরকারের বেসামাল অবস্থারই প্রতিফলন ঘটেছে: গণতন্ত্র মঞ্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২৩, ১৯:৩০আপডেট : ০২ জুন ২০২৩, ২০:২৯

বাজেটে সরকারের বেসামাল অবস্থারই প্রতিফলন ঘটেছে বলে মনে করে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদ। শুক্রবার (২ জুন) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বাজেট প্রতিক্রিয়ায় এই মনোভাব প্রকাশ করেছে।

বাজেট প্রস্তাব সম্পর্কে প্রাথমিক প্রতিক্রিয়ায় বলা হয়, বাজেটে জনগণের প্রতি সরকারের দায়িত্বহীনতা ও অসংবেদনশীলতারও বহিঃপ্রকাশ ঘটেছে। বাজেট প্রস্তাবনায় বিপর্যস্ত অর্থনীতি থেকে বেরিয়ে আসার যেমন কোনও নির্দেশনা নেই, তেমনি বাজারের নৈরাজ্য থেকে জনগণকে রক্ষারও কোনও কার্যকরি ও বিশ্বাসযোগ্য কোনও প্রস্তাব নেই।

‘বাজেটে জীবনযাত্রার অসহনীয় ব্যয়ভার ও বাজারের আগুনে পুড়তে থাকা সাধারণ মানুষের জন্য স্বস্তির কোনও খবর নেই; বরং নতুন নতুন দুর্যোগের আশঙ্কা সৃষ্টি করেছে।’

গণতন্ত্র মঞ্চের বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘কোটি কোটি মানুষের জীবন জীবিকা যখন গুরুতর হুমকির মুখে, তখন রিটার্ন জমাসহ ৪০ রকম সেবা পেতে শুরুতেই যেভাবে কর ধার্যের প্রস্তাব করা হয়েছে তা রীতিমতো অবিশ্বাস্য ও জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়ার শামিল। সীমাহীন চুরি, দুর্নীতি লুটপাট ও অব্যবস্থাপনার কারণে এখন বাজেটের ঘাটতি মেটাতে সাধারণ মানুষের ওপর নতুন নতুন করের বোঝা চাপানো হচ্ছে। ২ কোটি ৬১ লাখ ৭৮৫ কোটি টাকার ঘাটতি পূরণের দায়ও শেষ পর্যন্ত চাপানো হবে সাধারণ মানুষের ওপর।

বিবৃতিতে বলা হয়, সীমাহীন গোঁজামিলের বাজেটে বিনিয়োগে আশাবাদী হওয়ার মতো যেমন কিছু নেই, তেমনি মুদ্রাস্ফীতি সহনীয় পর্যায়ে নামিয়ে আনারও কোনও কার্যকরি উদ্যোগ নেই।

/এসটিএস/এনএআর/
টাইমলাইন: bajet24
০২ জুন ২০২৩, ১৯:৩০
বাজেটে সরকারের বেসামাল অবস্থারই প্রতিফলন ঘটেছে: গণতন্ত্র মঞ্চ
সম্পর্কিত
এবারের ‘ভোটযুদ্ধে’ নেই যেসব শীর্ষ নেতা, নেপথ্যের কারণ কী
রাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা প্রটোকল দেবে সরকার
শুধু ভোটার নন, রাজনীতিবিদরাও নিরাপত্তাহীনতার মধ্যে আছেন: দেবপ্রিয় ভট্টাচার্য
সর্বশেষ খবর
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল