এফবিসিসিআইয়ের প্রতিক্রিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২৩, ২২:১৫আপডেট : ০১ জুন ২০২৩, ২২:১৫

করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাবে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

বৃহস্পতিবার (১ জুন) বিকালে তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়ায় এ সাধুবাদ জানায় সংগঠনটি।

এফবিসিসিআই মনে করছে, আগামীতে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ, বিশ্বের শক্তিশালী অর্থনীতিতে পরিণত হওয়াসহ অনেক চ্যালেঞ্চ রয়েছে। এসব দিক বিবেচনায় প্রস্তাবিত ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেটে লংটার্ম (দীর্ঘমেয়াদি) ভিশন আছে। আমরা আগামীতে কোথায় যাবো বা কোথায় যেতে চাই, এলডিসি গ্র্যাজুয়েশনসহ সব এসেছে। পাশাপাশি ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে পুরুষ করদাতাদের করমুক্ত আয়সীমা তিন লাখ টাকা থেকে বাড়িয়ে সাড়ে তিন লাখ এবং নারী ও ৬৫ বছরের বেশি বয়সীদের সাড়ে তিন লাখ টাকা থেকে বাড়িয়ে চার লাখ টাকা করা হয়েছে। অর্থাৎ দুই ক্যাটাগরিতেই করমুক্ত আয়সীমা ৫০ হাজার টাকা বাড়ানো হয়েছে। তবে, এটা আরও বাড়ানো দরকার ছিল।

তিনি বলেন, বাজেটে ২৩৪টি পণ্য থেকে সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। আবার ১৯১টি পণ্যে রেগুলেটরি ট্যাক্স বসানো হয়েছে। এতে লোকাল কারখানার জন্য খুব বেশি সহায়ক হবে না। এটা ঠিক হয়নি। এতে আমদানি বেড়ে যেতে পারে। তবে, অভ্যন্তরীণ বাজেট থেকে ভ্যাট কালেকশনের কথা বলা হয়েছে।

এ বাজেট ব্যবসাবান্ধব কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আগেও বলেছি করনেট বাড়ানোর বিষয়ে। কর আদায়ে ইজি পদ্ধতি থেকে সরে আসতে হবে।

/জিএম/আরআইজে/
টাইমলাইন: bajet24
০১ জুন ২০২৩, ২২:১৫
এফবিসিসিআইয়ের প্রতিক্রিয়া
সম্পর্কিত
‘সরবরাহ’ নিয়ে ব্যবসায়ীদের বড় বার্তা, নিত্যপণ্যের দাম বাড়বে কি
এলডিসি উত্তরণে খাতভিত্তিক কর্মকৌশল চান উদ্যোক্তারা
চীন-বাংলাদেশ বাণিজ্য ঘাটতি কমাতে যৌথ বিনিয়োগের আহ্বান এফবিসিসিআইয়ের
সর্বশেষ খবর
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
৯ বছর পর  অপূর্ব জানতে চাইলেন ‘বড় ছেলে’ কতবার দেখলেন
৯ বছর পর  অপূর্ব জানতে চাইলেন ‘বড় ছেলে’ কতবার দেখলেন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল