বাজেটের প্রতিবাদে রাজধানীতে এবি পার্টি’র বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২৩, ১৯:১৩ আপডেট : ০২ জুন ২০২৩, ১৯:৩৪

প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেট নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণিকে ধুকে-ধুকে মৃত্যুমুখে ঠেলে দেওয়ার বাজেট বলে অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নেতারা। তারা মনে করেন, সরকার বাজেট তৈরি করেছে নিজেদের এবং তাদের তল্পিবাহক সিন্ডিকেটের উচ্চবিত্ত সদস্যদের স্বার্থ রক্ষার্থে।

শুক্রবার (২ জুন) বিকালে এবি পার্টি’র বিজয় নগরস্থ কেন্দ্রীয় অফিস চত্বরে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন নেতারা। ‘দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং প্রহসনের বাজেট’-এর প্রতিবাদে এবি পার্টি এই বিক্ষোভের আয়োজন করে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে দলের সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘বাজেট তৈরি করা হয় দেশের মানুষের প্রয়োজন ও প্রত্যাশাকে সামনে রেখে। কিন্তু সরকার বাজেট তৈরি করেছে নিজেদের এবং তাদের তল্পিবাহক সিন্ডিকেটের উচ্চবিত্ত সদস্যদের স্বার্থ রক্ষার্থে। এখন দেশের বেশিরভাগ মানুষের সবচাইতে বড় প্রয়োজন খেয়ে পরে কোনোরকম বেঁচে থাকা। সরকার এমন বাজেট প্রস্তাব করেছে যাতে মনে হচ্ছে— তারা চায় নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণি ধুকে-ধুকে মৃত্যুমুখে পতিত হোক। সরকার যে বাজেট ঘোষণা করেছে এর মাধ্যমে জনগণের মৃত্যু পরোয়ানা জারি করা হয়েছে।’

দলের নেতা অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, ‘আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলেও বাংলাদেশে জ্বালানির দাম না কমানো জনগণের অধিকার হরন ও তাদের প্রতি চরম নিষ্পেষণ। এই বাজেটে চলমান দ্রব্যের মূল্যবৃদ্ধি আরও দীর্ঘায়িত হবে। বিদ্যুৎ সংকট চরম পর্যায়ে যাবে। জনজীবনে দুর্ভোগ আরও বৃদ্ধি পাবে।’

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের যুগ্ম-সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এবি যুব পার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, সহকারী সদস্য সচিব এম আমজাদ খান, প্রকৌশলী মোহাম্মদ লোকমান, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হুসেইন, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনোয়ার ফারুক, যুব পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম ইলিয়াছ আলী, যুব পার্টির সদস্য সচিব শাহাদাত উল্লাহ টুটুল, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব ফিরোজ কবীর, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আলী নাসের খান প্রমুখ।

 

/এসটিএস/ইউএস/
টাইমলাইন: bajet24
০২ জুন ২০২৩, ১৯:১৩
বাজেটের প্রতিবাদে রাজধানীতে এবি পার্টি’র বিক্ষোভ
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদিতে মৃত্যুদণ্ড: বাবা-মা বললেন ‘সুইটি জীবিত নাকি মৃত এখনও জানি না’
সৌদিতে মৃত্যুদণ্ড: বাবা-মা বললেন ‘সুইটি জীবিত নাকি মৃত এখনও জানি না’
মণ্ডপে মণ্ডপে  বিসর্জনের সুর, রঙিন মুখে দেবী বিদায়ের প্রস্তুতি
মণ্ডপে মণ্ডপে বিসর্জনের সুর, রঙিন মুখে দেবী বিদায়ের প্রস্তুতি
দুর্ঘটনায় ১৪ জন নিহত: বাসটি চালাচ্ছিলেন সুপারভাইজার, গতি ছিল বেপরোয়া
দুর্ঘটনায় ১৪ জন নিহত: বাসটি চালাচ্ছিলেন সুপারভাইজার, গতি ছিল বেপরোয়া
‘আমরা একদিন ভারতকে হারাবো’
‘আমরা একদিন ভারতকে হারাবো’
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত