জাতীয় বাজেটের এক শতাংশ সংস্কৃতি খাতে বরাদ্দের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২৩, ১৬:৫৪আপডেট : ০২ জুন ২০২৩, ১৬:৫৪

প্রস্তাবিত ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য বাজেট সাংস্কৃতিক জাগরণের লক্ষ্যে এই খাতে ন্যূনতম এক শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। সংস্কৃতি খাতে সরকারের প্রস্তাবিত বাজেট নিয়ে বিগত বছরগুলোর মতো এবারও হতাশা প্রকাশ করেছেন তারা। এই খাতে বাজেট বরাদ্দ বাড়াতে রাস্তায় নামার ঘোষণাও এসেছে সংস্কৃতিকর্মীদের কাছ থেকে।

বৃহস্পতিবার (১ জুন) বিকালে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। আওয়ামী লীগের আগের স্লোগান ‘ডিজিটাল বাংলাদেশ’ থেকে এক ধাপ এগিয়ে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে।

প্রস্তাবিত বাজেটে সংস্কৃতি মন্ত্রণালয়কে ৬৯৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত অর্থবছরে এই সংখ্যা ছিল ৬৩৭ কোটি টাকা। ফলে গত অর্থবছরের তুলনায় এই খাতে ৬২ কোটি টাকা বেশি বরাদ্দ দেওয়ার কথা বলা হয়েছে এবারের বাজেটে।

এ নিয়ে এক প্রক্রিয়ায় হতাশা প্রকাশ করে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, ‘প্রস্তাবিত বাজেটে সংস্কৃতি খাতের বরাদ্দ দেখে বিগত বছরগুলোর মতো সংস্কৃতিকর্মীরা হতাশ হয়েছে। এই বাজেটে সংস্কৃতি খাতকে উপেক্ষা করা হয়েছে বলে আমরা মনে করি। সংস্কৃতির বিষয়গুলো বাস্তবায়ন না হলে মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক চেতনা ক্ষতিগ্রস্ত হবে। বাংলার সার্বজনীন সংস্কৃতি হুমকির মুখে পড়বে।’

জাতীয় বাজেটে অন্তত ১ শতাংশ বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি। সেইসঙ্গে সংস্কৃতি খাতে কম বরাদ্দ রাখার প্রতিবাদ ও বরাদ্দ বাড়ানোর দাবিতে শনিবার (৩ জুন) বিকাল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ আয়োজন করেছে এই জোট। এতে সভাপতিত্ব করবেন জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, মামুনুর রশীদ, জোটের সাধারণ সম্পাদক আহ্কাম উল্লাহ্সহ জাতীয়ভিত্তিক সাংস্কৃতিক সংগঠন ও ফেডারেশনগুলোর প্রতিনিধিরা অংশ নেবেন।

এদিকে, জাতীয় বাজেটের ন্যূনতম এক শতাংশ সংস্কৃতি খাতে বরাদ্দের দাবি জানিয়ে একটি বিবৃতি দিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। এতে প্রস্তাবিত বাজেট সাংস্কৃতিক জাগরণের অনুকূল নয় বলে মন্তব্য করেছেন সংগঠনটির সভাপতি অধ্যাপক বদিউর রহমান ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।

বিবৃতিতে তারা জানান, গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারের বাজেটও আরও একবার দেশের সংস্কৃতিকর্মীদের হতাশ করেছে। একটা সমাজ টিকে থাকে সংস্কৃতির ক্রমবর্ধমান বিকাশ ও উৎকর্ষ সাধনের মাধ্যমে। দীর্ঘদিন ধরে দেশে সাম্প্রদায়িক অপশক্তির উত্থান লক্ষ্য করা যাচ্ছে, নানাভাবে তারা এদেশে মৌলবাদী, মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে। এসব অপতৎপরতা রোধ এবং সামাজিক সংকট মোকাবেলায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সংস্কৃতি চর্চা। দেশকে অসাম্প্রদায়িক, মৌলবাদমুক্ত, মানবচেতনাসম্পন্ন ধারায় পরিচালনা করা এবং প্রজন্মের মানবিক গুণাবলির উৎকর্ষ সাধনেও সংস্কৃতির অপরিহার্যতা অনস্বীকার্য। কিন্তু সংস্কৃতি চর্চার ক্ষেত্রটি বরাবরই উপেক্ষিত থাকছে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি।

/এমআরএস/ইউএস/
টাইমলাইন: bajet24
০২ জুন ২০২৩, ১৬:৫৪
জাতীয় বাজেটের এক শতাংশ সংস্কৃতি খাতে বরাদ্দের দাবি
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু