একাধিক গাড়ি থাকলে দিতে হবে কার্বন কর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২৩, ২২:১৮আপডেট : ০১ জুন ২০২৩, ২২:১৮

পরিবেশদূষণ রোধে কার্বন নিঃসরণ কমাতে ব্যক্তিগত যানবাহন ব্যবহার নিরুৎসাহিত করতে একাধিক গাড়ির মালিকদের ওপর কার্বন কর আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০২৩-২৪ অর্থবছর থেকে তাদের ২৫ হাজার থেকে সাড়ে ৩ লাখ টাকা পর্যন্ত কার্বন কর পরিশোধ করতে হবে।

বৃহস্পতিবার (১ জুন) বিকাল ৩টায় জাতীয় সংসদের অধিবেশনে প্রস্তাবিত বাজেট পেশ শুরু করেন অর্থমন্ত্রী। সেখানে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ২০২৩-২৪ অর্থবছর থেকে একাধিক গাড়ির মালিকদেরকে কার্বন কর দিতে হবে। গাড়ির ইঞ্জিনের ক্ষমতার ওপর ভিত্তি করে একাধিক যাত্রীবাহী গাড়ি, জিপ ও মাইক্রোবাসের মালিকদের সর্বনিম্ন ২৫ হাজার থেকে সর্বোচ্চ সাড়ে তিন লাখ টাকা কর দিতে হবে। এ ক্ষেত্রে ১৫০০ সিসির গাড়ির মালিকদের একই সক্ষমতার ইঞ্জিনের দ্বিতীয় ও পরের সব গাড়ির জন্য ২৫ হাজার টাকা কার্বন কর দিতে হবে।

দেড় হাজার থেকে দুই হাজার সিসির গাড়ির জন্য ৫০ হাজার টাকা, দুই হাজার থেকে আড়াই হাজার সিসির গাড়ির ক্ষেত্রে ৭৫ হাজার টাকা কার্বন কর আরোপের প্রস্তাব করা হয়েছে। আর তিন হাজার সিসির গাড়ির ক্ষেত্রে দুই লাখ ও সাড়ে তিন হাজার সিসির গাড়ির ক্ষেত্রে সাড়ে তিন লাখ টাকা কর দিতে হবে।

/জিএম/এমএস/
টাইমলাইন: bajet24
০১ জুন ২০২৩, ২২:১৮
একাধিক গাড়ি থাকলে দিতে হবে কার্বন কর
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
৯ বছর পর  অপূর্ব জানতে চাইলেন ‘বড় ছেলে’ কতবার দেখলেন
৯ বছর পর  অপূর্ব জানতে চাইলেন ‘বড় ছেলে’ কতবার দেখলেন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল