কালোটাকা সাদা করার সুযোগ থাকছে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২৩, ১১:২৮আপডেট : ০২ জুন ২০২৩, ১১:২৮

বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফেরত আনার বহুল আলোচিত সুযোগটি বাতিল হতে যাচ্ছে। একইভাবে আগামী অর্থবছরের বাজেটে জমি ও ফ্ল্যাটের বিপরীতে নির্দিষ্ট পরিমাণ কর দিয়ে কালোটাকা সাদা করার সুযোগ রাখা হয়নি। ফলে ৩০ জুন কালোটাকা সাদা করার সুযোগ শেষ হচ্ছে।

আগামী ২০২৩–২৪ অর্থবছরের বাজেটে এই বিষয়ে কোনও ঘোষণা দেননি অর্থমন্ত্রী।

বৃহস্পতিবার (১ জুন) বিকাল ৩টায় জাতীয় সংসদের অধিবেশনে প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী।

তবে নতুন আয়কর আইনে জমি-ফ্ল্যাটে নির্দিষ্ট পরিমাণ কর দিয়ে কালোটাকা সাদা করার ধারা বহাল রাখা হতে পারে। আইনটি পাস হলে কালোটাকা সাদা করার সুযোগ মিলতে পারে। এ–সংক্রান্ত আইন অবশ্য এখনও হয়নি।

উল্লেখ্য, স্বাধীনতার পর বাংলাদেশ ২১ বার কালোটাকা সাদা করার সুযোগ দিয়েছে। ৫০ বছরের মধ্যে অন্তত ৪০ বছরই কোনও না কোনোভাবে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমল ছাড়া আর কোনও সরকারের সময় কালোটাকা সাদা করায় খুব বেশি সাড়া পাওয়া যায়নি। সেই সময় সর্বোচ্চ ৩২ হাজার ৫৫৮ ব্যক্তি ও প্রতিষ্ঠান কালোটাকা সাদা করার সুযোগ নিয়েছিল।

/জিএম/এমএস/
টাইমলাইন: bajet24
০২ জুন ২০২৩, ১১:২৮
কালোটাকা সাদা করার সুযোগ থাকছে না
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
৯ বছর পর  অপূর্ব জানতে চাইলেন ‘বড় ছেলে’ কতবার দেখলেন
৯ বছর পর  অপূর্ব জানতে চাইলেন ‘বড় ছেলে’ কতবার দেখলেন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল