মৌলভীবাজার শহররক্ষা বাঁধ উপচে প্রবেশ করছে পানি

মৌলভীবাজার প্রতিনিধি
২১ আগস্ট ২০২৪, ২১:১৩আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১১:৪৫

মৌলভীবাজারের মনু নদীর (চাঁদনীঘাট ব্রিজ পয়েন্টে) পানি বিপদসীমার ৯০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে শহররক্ষা বাঁধ উপচে শহরে পানি প্রবেশ করছে। ইতোমধ্যে কিছু দোকানপাট ডুবে গেছে।

পানি প্রবেশ করায় শহরের সেন্ট্রাল রোডে যানবাহন ও লোক চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। শহরের বড়হাট এলাকায় মৌলভীবাজার পৌরসভার পক্ষ থেকে ৫শ’ বালির বস্তা ফেলা হয়েছে।

মৌলভীবাজার পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মুমিন ও কনজারভেনসি ইন্সপেক্টর আব্দুল মতিন বলেন, ‘আমরা জনগণের জানমাল রক্ষার্থে কাজ করে যাচ্ছি। শহরে যাতে পানি প্রবেশ না করে সেজন্য মৌলভীবাজার পৌরসভা তৎপর আছে। ইতোমধ্যে নদীর পাড় এলাকায় লোক চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।’

এদিকে, মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৬টায় মনু নদীর (রেলওয়ে ব্রিজ পয়েন্টে) পানি বিপদসীমার ১২০ সেন্টিমিটার, ধলাই নদীর (রেলওয়ে ব্রিজ পয়েন্টে) পানি বিপদসীমার ১৪ সেন্টিমিটার, কুশিয়ারা নদীর (শেরপুর পয়েন্টে) পানি বিপদসীমার ৩ সেন্টিমিটার, জুড়ী নদীর (ভবানীপুর,জুড়ী পয়েন্টে) পানি বিপদসীমার ১৭৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

/এমএএ/
টাইমলাইন: বন্যা ও মানবিক বিপর্যয়
২৫ আগস্ট ২০২৪, ১৯:৩২
সম্পর্কিত
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
‘পানিতে পচে গেলো কষ্টের ফসল, সারা বছর খাবো কী’
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী