শীতলক্ষ্যায় লঞ্চডুবি: ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২১ মার্চ ২০২২, ০৬:৫২আপডেট : ২১ মার্চ ২০২২, ০৬:৫২

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর এলাকায় ডুবে যাওয়া এম এল আফছার উদ্দিন লঞ্চটি উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছেছে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। রবিবার (২০ মার্চ) রাত পৌনে ১০ টায় ঘটনাস্থলে জাহাজটি পৌঁছায়। এর আগে, দুপুরে এমভি রূপসী-৯ নামে একটি কার্গোবাহী জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে যায়।

নৌ পুলিশের এসপি মীনা মাহমুদা উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে এসে পৌঁছানোর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করতে ঘটনাস্থলে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ এসে পৌছে গেছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি’।

এ ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে। এদের মধ্যে তিনজন নারী, দুইজন শিশু ও একজন পুরুষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল থেকে মুন্সীগঞ্জ যাচ্ছিল এমভি আশরাফ উদ্দিন। পথে এমভি রূপসী-৯ নামে একটি কার্গোবাহী জাহাজ লঞ্চটিকে ধাক্কা দেয়। এতে লঞ্চটি মুহূর্তেই ডুবে যায়। এ সময় ১৫ থেকে ২০ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা নিখোঁজ রয়েছেন। তবে লঞ্চে ঠিক কতজন যাত্রী ছিলেন তা কেউ নিশ্চিত করতে পারেনি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, লঞ্চ ডুবির ঘটনায় এখন পর্যন্ত ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ১৫- ২০ জনের মতো নিখোঁজ আছে। তবে এই মুহূর্তে নির্দিষ্ট করে নিখোঁজের সংখ্যা বলা সম্ভব হচ্ছে না।

নারায়ণগঞ্জ লঞ্চ মালিক সমিতির সহ সভাপতি আলহাজ মো. মনিরুজ্জামানা রাজ বলেন, ‘লঞ্চের ভেতরে ৭ জনের মত স্টাফ ছিল। লঞ্চের স্টাফ সহ যাত্রী সর্বমোট ২৫ জনের মত ছিল। দুপুরের সময়ে লঞ্চটি ছেড়ে যাওয়ায় যাত্রী সংখ্যা একেবারে কম ছিল।

তিনি আরও বলেন, এ ঘটনায় এখনও মামলা হয়নি। তবে খুব শিগগিরই মামলা হবে।

/জেজে/
টাইমলাইন: শীতলক্ষ্যায় লঞ্চ ডুবি
২১ মার্চ ২০২২, ০৬:৫২
শীতলক্ষ্যায় লঞ্চডুবি: ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়
সম্পর্কিত
সর্বশেষ খবর
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ