শীতলক্ষ্যায় লঞ্চডুবি: ধাক্কা দেওয়া জাহাজটি আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২০ মার্চ ২০২২, ১৮:৫৬আপডেট : ২০ মার্চ ২০২২, ১৯:০০

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চকে ধাক্কা দেওয়া সিটি গ্রুপের মালিকানাধীন কার্গো জাহাজ এমভি রূপসী-৯ আটক করেছে নৌ-পুলিশ। রোববার (২০ মার্চ) দুপুরে চর সৈয়দপুরের আল আমিননগর এলাকায় এ দুর্ঘটনার পরই ওই জাহাজটি মুন্সীগঞ্জের হোসেনদি ডকইয়ার্ডে নোঙর করে। পুলিশ সেখান থেকে আটক করে।

নারায়ণগঞ্জ নৌ-থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, জাহাজটি আটক করা হয়েছে। তবে এর মাস্টার, ড্রাইভারসহ সব কর্মী পালিয়ে গেছে।

এর আগে, দুপুরে চর সৈয়দপুরের আলামিন নগর ব্রিজের কাছে জাহাজটির ধাক্কায় যাত্রী নিয়ে লঞ্চটি ডুবে যায়। এতে এখন পর্যন্ত ছয় জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে।

স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জ যাওয়ার পথে ১৫০ যাত্রী ধারণ ক্ষমতাসম্পন্ন লঞ্চটি জাহাজের ধাক্কায় ডুবে যায়। এ সময় লঞ্চের ১৫ থেকে ২০ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। লঞ্চটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন তা তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেননি কেউ। তাদেরকে উদ্ধার ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও নৌ-পুলিশ কাজ করছে।

/এফআর/
টাইমলাইন: শীতলক্ষ্যায় লঞ্চ ডুবি
২০ মার্চ ২০২২, ১৮:৫৬
শীতলক্ষ্যায় লঞ্চডুবি: ধাক্কা দেওয়া জাহাজটি আটক
সম্পর্কিত
সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, দুজন নিখোঁজ
মেঘনায় দুর্ঘটনা, দুই লঞ্চের রুট পারমিট বাতিল 
মেঘনায় লঞ্চ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আট সদস্যের কমিটি 
সর্বশেষ খবর
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ