শীতলক্ষ্যায় লঞ্চডুবি: জাহাজের মাস্টার-চালকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ সংবাদদাতা
২১ মার্চ ২০২২, ১৬:৫৮আপডেট : ২১ মার্চ ২০২২, ১৬:৫৮

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর এলাকায় কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় পৃথক দুটি মামলা করা হয়েছে। সোমবার (২১ মার্চ) দুপুরে মামলা করা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মাসুদ কামাল জানান, লঞ্চডুবির ঘটনায় আট জনকে আসামি করে বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে দুটি মামলা করা হয়েছে। একটি মামলা নৌ থানায় এবং আরেকটি সমুদ্র পরিবহন অধিদফতরে (নৌ আদালতে) করা হয়। মামলা দুটির বাদী বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা উপ-পরিচালক বাবু লাল বৌদ্ধ।

নারায়ণগঞ্জ সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, বিআইডব্লিউটিএ'র পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। এই মামলায় আটক মাস্টার, ড্রাইভার ও গ্রিজার ইঞ্জিনিয়ারসহ আট জনকে গ্রেফতার দেখানো হয়েছে। তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

রবিবার (২০ মার্চ) দুপুরে শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর এলাকায় এমভি রূপসী-৯ নামে কার্গো জাহাজের ধাক্কায় মুন্সীগঞ্জগামী লঞ্চ এমএল আফসার উদ্দিন ডুবে যায়। এ সময় লঞ্চের ১৫ থেকে ২০ যাত্রী সাঁতরে তীরে ওঠেন। লঞ্চটিতে প্রায় অর্ধ-শতাধিক যাত্রী ছিল বলে বেঁচে ফেরা কয়েকজন যাত্রী দাবি করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত আট জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে তিন জন নারী, তিন জন পুরুষ ও দুই শিশু। নিখোঁজ রয়েছে আরও চার জন।

দুর্ঘটনার পর ধাক্কা দেওয়া সিটি গ্রুপের মালিকানাধীন কার্গো জাহাজ এমভি রূপসী-৯ আটক করেছে নৌ পুলিশ। সেই সঙ্গে কার্গোর আটক মাস্টার, ড্রাইভার, গ্রিজার ইঞ্জিনিয়ারসহ আট জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

/এসএইচ/
টাইমলাইন: শীতলক্ষ্যায় লঞ্চ ডুবি
২১ মার্চ ২০২২, ১৬:৫৮
শীতলক্ষ্যায় লঞ্চডুবি: জাহাজের মাস্টার-চালকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা
সম্পর্কিত
সিফাতের বিরুদ্ধে মামলা করলেন ওসি, আ.লীগের সঙ্গে যোগসূত্রের অভিযোগ
শিক্ষার্থী ধর্ষণ: মামলার এক সপ্তাহ পর মাদ্রাসায় অভিযান, গ্রেফতার নেই
বাথরুমে ছাত্রকে ধর্ষণ, মাদ্রাসার শিক্ষক গ্রেফতার
সর্বশেষ খবর
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ