শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবি: জেলা প্রশাসনের ৫ সদস্যের তদন্ত কমিটি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২১ মার্চ ২০২২, ০২:৫০আপডেট : ২১ মার্চ ২০২২, ০২:৫০

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর এলাকার লঞ্চডুবির ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবারের মধ্যে তদন্ত রিপোট দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে নিহতের পরিবারদের ২৫ হাজার করে টাকা অনুদান দেওয়া হবে।

রবিবার রাতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজের নির্দেশে এ তদন্ত কমিটি গঠন করা হয়। তিনি বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ শামীম বেপারীকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের সোমবারের মধ্যে তদন্ত রিপোট দেওয়ার জন্য বলা হয়েছে। এতে তারা, লঞ্চ ডুবে যাওয়ার কারণ, কারা দোষীসহ সব কিছু উল্লেখ করতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, ‘নিহত তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাদের মরদেহ সৎকারের জন্য ২৫ হাজার টাকা সরকারি অনুদান দেওয়া হবে। অন্যদের পরিচয় শনাক্ত হলে তাদেরও দেয়া হবে। তবে আরও বেশি অনুদানের জন্য ঊর্ধ্বতন পর্যায়ে সুপারিশ করা হবে।'

এর আগে, রবিবার দুপুরে মুন্সীগঞ্জগামী এম এল আফছার উদ্দিন নামের যাত্রীবাহী লঞ্চকে সিটি গ্রুপের এম ভি রুপসী-৯ নামের কার্গো জাহাজ ধাক্কা দিলে মুহূর্তের মধ্যে ডুবে যায়। এই লঞ্চডুবির ঘটনায় মোট ছয় জনের লাশ এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে তিন জন নারী, দুই জন শিশু ও একজন পুরুষ।

উদ্ধার করা লাশের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, মুন্সিগঞ্জ ইসলামপুর এলাকার মৃত জুলফিকার আলীর ছেলে জয়নাল (৫৫), মুন্সিগঞ্জের দিন ইসলামের স্ত্রী আরিফা বেগম (৩৫) ও তার ১৫ মাস বয়সী ছেলে সন্তান সাফায়েত। নারায়ণগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান মনির এ তথ্য নিশ্চিত করেছেন।

/জেজে/
টাইমলাইন: শীতলক্ষ্যায় লঞ্চ ডুবি
২১ মার্চ ২০২২, ০২:৫০
শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবি: জেলা প্রশাসনের ৫ সদস্যের তদন্ত কমিটি
সম্পর্কিত
সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, দুজন নিখোঁজ
মেঘনায় দুর্ঘটনা, দুই লঞ্চের রুট পারমিট বাতিল 
মেঘনায় লঞ্চ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আট সদস্যের কমিটি 
সর্বশেষ খবর
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ