শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় লঞ্চডুবি: ৬ জনের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২০ মার্চ ২০২২, ১৭:১৫আপডেট : ২০ মার্চ ২০২২, ১৮:২০

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় চর সৈয়দপুর এলাকায় পণ্যবাহী জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় ছয় জনের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২০ মার্চ) দুর্ঘটনার পর লাশগুলো উদ্ধার করা হয়। এর আগে, দুপুরে চর সৈয়দপুরের আলামিন নগর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

মৃত একজনের নাম জয়নাল আবেদিন (৫৫)। তিনি মুন্সীগঞ্জ ইসলামপুর এলাকার বাসিন্দা। তার আত্মীয় জহিরুল ইসলাম মুন্সি জানান, জয়নাল বালু ড্রেজিংয়ের ব্যবসা করতেন। সেই কাজেই নারায়ণগঞ্জ গিয়েছিলেন।

সদর নৌ-পুলিশের ওসি মনিরুজ্জামান জানান, ছয় জনের লাশ উদ্ধার হয়েছে। এর মধ্যে তিন জন নারী, শিশু দুই ও অন্যজন পুরুষ।। নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের কর্মীরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন।

স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জ যাওয়ার পথে ১৫০ যাত্রী ধারণ ক্ষমতাসম্পন্ন লঞ্চটি জাহাজের ধাক্কায় ডুবে যায়। এ সময় লঞ্চের ১৫ থেকে ২০ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। লঞ্চটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন তা তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেননি কেউ।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, দুপুরে এই দুর্ঘটনার পরই উদ্ধারকারী দল নিখোঁজদের উদ্ধারে কাজ করেছে।

বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক (নৌ-নিরাপত্তা বিভাগ) বাবুলাল বৈদ্য জানান, একটি জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে গেছে। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করেছে।

/এফআর/
টাইমলাইন: শীতলক্ষ্যায় লঞ্চ ডুবি
২০ মার্চ ২০২২, ১৭:১৫
শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় লঞ্চডুবি: ৬ জনের লাশ উদ্ধার
সম্পর্কিত
নিখোঁজের চার দিন পর খালে মিললো বৃদ্ধার লাশ
স্ত্রী চলে যাওয়ায় শ্যালককে হত্যা: এক মাস পর মিললো কঙ্কাল
এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে স্কচটেপ বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ