‘লঞ্চগুলো শীতলক্ষ্যায় চলাচলের জন্য নিরাপদ নয়’

তানজিল হাসান, মুন্সীগঞ্জ
২২ মার্চ ২০২২, ১১:০০আপডেট : ২২ মার্চ ২০২২, ১১:৪৮

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর এলাকায় লঞ্চডুবির ঘটনায় মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ নৌপথে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এতে দুর্ভোগে পড়েছেন ওই নৌপথে চলাচলকারী যাত্রীরা। তবে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান বলেছেন, ওই নৌপথের লঞ্চগুলো শীতলক্ষ্যায় চলাচলের জন্য নিরাপদ নয়।

খোঁজ নিয়ে জানা গেছে, মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ নৌপথে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। দুই জেলার মানুষের সহজ যাতায়াতের মাধ্যম এই নৌপথ।

রবিবার (২০ মার্চ) দুপুরে শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর এলাকায় কার্গো জাহাজ রূপসী-৯ এর ধাক্কায় ডুবে যায় মুন্সীগঞ্জগামী এমএল আফসার উদ্দিন লঞ্চ। দুর্ঘটনার প্রায় দুই ঘণ্টা পর ওই নৌপথে সব ধরনের লঞ্চ চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ। এতে ভোগান্তিতে পোহাতে হচ্ছে যাত্রীদের। 

এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক বলেন, এর আগে লঞ্চ দুর্ঘটনার সময় গঠিত তদন্ত কমিটির সুপারিশ অনুসারে আমরা মনে করছি এই নৌপথের লঞ্চগুলো শীতলক্ষ্যা চ্যানেলে চলাচলের জন্য নিরাপদ নয়। তাই যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সানকেন ডেক জাতীয় লঞ্চগুলো চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এগুলো আর চালু হবে কিনা তা পরে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে কিছুদিন পর আবারও এই লঞ্চগুলো চালু হতে পারে বলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) এক কর্মকর্তা জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ইতোমধ্যে লঞ্চ মালিক সমিতি লঞ্চ চলাচলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে দাবি জানিয়েছেন। দুর্ঘটনার রেশ কেটে গেলেই পুনরায় ওসব লঞ্চ চলাচল শুরু হবে।

রবিবার দুপুরে শীতলক্ষ্যা নদীতে এমভি রূপসী-৯ নামে কার্গো জাহাজের ধাক্কায় মুন্সীগঞ্জগামী লঞ্চ এমএল আফসার উদ্দিন ডুবে যায়। এ সময় লঞ্চের ১৫ থেকে ২০ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। মঙ্গলবার পর্যন্ত ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

/এএম/এমএস/
টাইমলাইন: শীতলক্ষ্যায় লঞ্চ ডুবি
২২ মার্চ ২০২২, ১১:০০
‘লঞ্চগুলো শীতলক্ষ্যায় চলাচলের জন্য নিরাপদ নয়’
সম্পর্কিত
সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, দুজন নিখোঁজ
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
সর্বশেষ খবর
রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ
অনশনরত ওয়াংচুককে বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ আদালতের
অনশনরত ওয়াংচুককে বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ আদালতের
এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা 
এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা 
দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে গিয়ে অপহরণের শিকার পাত্র
দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে গিয়ে অপহরণের শিকার পাত্র
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত