শীতলক্ষ্যায় লঞ্চডুবি: জাহাজের মাস্টারসহ ৮ জন রিমান্ডে

নারায়ণগঞ্জ সংবাদদাতা
২১ মার্চ ২০২২, ১৯:৪৩ আপডেট : ২১ মার্চ ২০২২, ১৯:৫১

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর এলাকায় লঞ্চডুবির ঘটনায় গ্রেফতার জাহাজের মাস্টার-চালকসহ আট জনের তিন দিনের রিমান্ড মঞ্জর করেছে আদালত। সোমবার (২১ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালত এই আদেশ দেয়।

আসামিরা হলো—কার্গো জাহাজ এমভি রূপসী-৯ এর প্রথম শ্রেণির মাস্টার রমজান আলী, দ্বিতীয় শ্রেণির মাস্টার নুরুল আলম, ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম ও মো. নাদিম হোসেন, লস্কর সুমন হোসেন ও ইয়াছিন মিয়া, গ্রিজার রিয়াদ হোসেন ও সুকানী জাহিদুল ইসলাম।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, লঞ্চডুবির ঘটনায় গ্রেফতার প্রত্যেককে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় পৃথক দুটি মামলা করা হয়েছে। সোমবার দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পক্ষ থেকে মামলা দুটি করা হয়। একটি মামলা নৌ থানায় এবং আরেকটি সমুদ্র পরিবহন অধিদফতরে (নৌ আদালতে) করা হয়েছে। মামলা দুটির বাদী বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা উপ-পরিচালক বাবু লাল বৌদ্ধ।

রবিবার (২০ মার্চ) দুপুরে শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর এলাকায় এমভি রূপসী-৯ নামে কার্গো জাহাজের ধাক্কায় মুন্সীগঞ্জগামী লঞ্চ এমএল আফসার উদ্দিন ডুবে যায়। এ সময় লঞ্চের ১৫ থেকে ২০ যাত্রী সাঁতরে তীরে ওঠেন। লঞ্চটিতে প্রায় অর্ধশতাধিক যাত্রী ছিল বলে বেঁচে ফেরা কয়েকজন যাত্রী দাবি করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত আট জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে তিন জন নারী, তিন জন পুরুষ ও দুই শিশু। নিখোঁজ রয়েছে আরও চার জন।

দুর্ঘটনার পর ধাক্কা দেওয়া সিটি গ্রুপের মালিকানাধীন কার্গো জাহাজ এমভি রূপসী-৯ আটক করেছে নৌ পুলিশ। সেই সঙ্গে কার্গোর আটক মাস্টার, ড্রাইভার, গ্রিজার ইঞ্জিনিয়ারসহ আট জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

/এসএইচ/
টাইমলাইন: শীতলক্ষ্যায় লঞ্চ ডুবি
২২ মার্চ ২০২২, ১৪:২৬
২১ মার্চ ২০২২, ১৯:৪৩
শীতলক্ষ্যায় লঞ্চডুবি: জাহাজের মাস্টারসহ ৮ জন রিমান্ডে
সম্পর্কিত
দিলীপ আগরওয়ালা ১ দিনের রিমান্ডে
দিলীপ আগরওয়ালার ৩ দিনের রিমান্ড আবেদন
‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: বাউফলের সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে
সর্বশেষ খবর
প্যারিসে দাঙ্গার মধ্যে লুটপাট, চুরি গেলো মেসির জার্সি ও আর্মব্যান্ড
প্যারিসে দাঙ্গার মধ্যে লুটপাট, চুরি গেলো মেসির জার্সি ও আর্মব্যান্ড
রাজশাহীতে জনসভার মঞ্চে প্রধানমন্ত্রী, অপেক্ষমাণ মানুষের উচ্ছ্বাস
রাজশাহীতে জনসভার মঞ্চে প্রধানমন্ত্রী, অপেক্ষমাণ মানুষের উচ্ছ্বাস
যুদ্ধ জাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধ জাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
দেশে ফিরলেন কম্বোডিয়ার বন্দিদশা থেকে মুক্ত ৩০ বাংলাদেশি
দেশে ফিরলেন কম্বোডিয়ার বন্দিদশা থেকে মুক্ত ৩০ বাংলাদেশি
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের