শীতলক্ষ্যায় লঞ্চডুবি: তিন কার্যদিবসে প্রতিবেদন দিতে পারবে না তদন্ত কমিটি

তানজিল হাসান, মুন্সীগঞ্জ
২২ মার্চ ২০২২, ০১:২৫আপডেট : ২২ মার্চ ২০২২, ০১:২৫

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর এলাকায় লঞ্চডুবির ঘটনায় নৌ-পরিবহন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি বেঁধে দেওয়া তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে পারবে না।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম সোমবার (২১ মার্চ) রাতে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ ধরনের দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন দেওয়া সহজ কাজ নয়। তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়া সম্ভব নয়। আরও সময় লাগবে। ইতোমধ্যে আমরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছি। কার্গো জাহাজ রূপসী-৯ এর মাস্টার ড্রাইভারদের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

তবে, এর আগে রবিবার সন্ধ্যায় তিনি জানিয়েছিলেন, তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে। কিন্তু সোমবার রাতে জানিয়েছেন, এত দ্রুত তদন্ত প্রতিবেদন দেওয়া সম্ভব নয়।

এদিকে, লঞ্চডুবির ঘটনায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন থেকে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি মঙ্গলবার তাদের প্রতিবেদন জমা দেবে বলে জানা গেছে।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ বলেন, লঞ্চডুবির ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ শামীম বেপারীকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার তারা প্রতিবেদন দেবে। প্রতিবেদন পাওয়ার পরই এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে। প্রাথমিকভাবে এখন কিছু বলা যাচ্ছে না।

রবিবার (২০ মার্চ) দুপুরে শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর এলাকায় এমভি রূপসী-৯ নামে কার্গো জাহাজের ধাক্কায় মুন্সীগঞ্জগামী লঞ্চ এমএল আফসার উদ্দিন ডুবে যায়। এ সময় লঞ্চের ১৫ থেকে ২০ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। সোমবার পর্যন্ত সাত জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

/এএম/এমএস/
টাইমলাইন: শীতলক্ষ্যায় লঞ্চ ডুবি
২২ মার্চ ২০২২, ০১:২৫
শীতলক্ষ্যায় লঞ্চডুবি: তিন কার্যদিবসে প্রতিবেদন দিতে পারবে না তদন্ত কমিটি
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা, কমলো বিমান ভাড়া
আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা, কমলো বিমান ভাড়া
রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ
অনশনরত ওয়াংচুককে বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ আদালতের
অনশনরত ওয়াংচুককে বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ আদালতের
এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা 
এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা 
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত