শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় দুই চালক দায়ী: তদন্ত কমিটি

নারায়ণগঞ্জ সংবাদদাতা
২১ মার্চ ২০২২, ১৯:০৯আপডেট : ২১ মার্চ ২০২২, ১৯:৩০

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর এলাকায় কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত আট জনের লাশ উদ্ধার হয়েছে। এই দুর্ঘটনার জন্য প্রাথমিকভাবে দুই যানের চালককে দায়ী করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শামীম বেপারী।

সোমবার (২১ মার্চ) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে তিনি বলেন, কার্গো জাহাজের চালক এবং লঞ্চের চালক দুই জনই বেপরোয়া গতিতে ছিলেন। প্রাথমিক তদন্তে এ বিষয় নিশ্চিত হওয়া গেছে।

শামীম বেপারী আরও বলেন, এর আগে এখানে আরেকটি দুর্ঘটনা হয়েছিল। কেন বারবার দুর্ঘটনা ঘটছে তা খতিয়ে দেখা হচ্ছে। পরে তদন্ত শেষে বিস্তারিত জানাতে পারবো।

রবিবার (২০ মার্চ) দুপুরে শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর এলাকায় এমভি রূপসী-৯ নামে কার্গো জাহাজের ধাক্কায় মুন্সীগঞ্জগামী লঞ্চ এমএল আফসার উদ্দিন ডুবে যায়। এ সময় লঞ্চের ১৫ থেকে ২০ যাত্রী সাঁতরে তীরে ওঠেন। লঞ্চটিতে প্রায় অর্ধ-শতাধিক যাত্রী ছিল বলে বেঁচে ফেরা কয়েকজন যাত্রী দাবি করেছেন।

এই ঘটনায় রবিবার রাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম বেপারীকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়।

/এসএইচ/
টাইমলাইন: শীতলক্ষ্যায় লঞ্চ ডুবি
২১ মার্চ ২০২২, ১৯:০৯
শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় দুই চালক দায়ী: তদন্ত কমিটি
সম্পর্কিত
সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, দুজন নিখোঁজ
মেঘনায় দুর্ঘটনা, দুই লঞ্চের রুট পারমিট বাতিল 
মেঘনায় লঞ্চ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আট সদস্যের কমিটি 
সর্বশেষ খবর
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ