ইরানে প্রেসিডেন্ট নির্বাচন ২৮ জুন

আন্তর্জাতিক ডেস্ক
২১ মে ২০২৪, ১২:৫৩আপডেট : ২১ মে ২০২৪, ১৩:১৬

আগামী ২৮ জুন ইরানে আগাম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (২০ মে) বিচার বিভাগীয়, নির্বাহী ও আইনসভা কর্তৃপক্ষের প্রধানদের বৈঠকে প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ (ইরনা) এ খবর জানিয়েছে। 

ইরনার প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার, বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মোহসেনি–এজেই, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ, আইনবিষয়ক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ দেহকান এবং ইরানের সাংবিধানিক কাউন্সিল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী ৩০ মে থেকে ৩ জুন পর্যন্ত প্রেসিডেন্ট প্রার্থীদের নিবন্ধন করা হবে। আর প্রচার-প্রচারণা চলবে ১২ থেকে ২৭ জুন। সব কিছু ঠিক থাকলে ২৮ জুনই হবে দেশটির ১৪ তম প্রেসিডেন্ট নির্বাচন।

দেশটির সংবিধানের ১৩১ নম্বর অনুচ্ছেদ অনুসারে প্রেসিডেন্টের পদ শূন্য হওয়ার পরবর্তী ৫০ দিনের মধ্যে নির্বাচন হতে হবে। ফলে দেশটিতে আগামী ২৯ জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।

ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার বর্তমানে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত আছেন। গতকাল সোমবারই তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

পূর্ব আজারবাইজান প্রদেশের সীমান্তবর্তী এলাকায় বাঁধ উদ্বোধন শেষে ফেরার পথে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এ সময় তার সাথে নিহত হন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাও।

/এস/
টাইমলাইন: ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত
২১ মে ২০২৪, ১২:৫৩
ইরানে প্রেসিডেন্ট নির্বাচন ২৮ জুন
২০ মে ২০২৪, ১৫:০৪
সম্পর্কিত
ট্রাম্পের সঙ্গে ‘চমৎকার’ বৈঠক, ইরান যুদ্ধ নিয়ে যা বললেন নেতানিয়াহু
কিউবায় ‘বিপ্লব অবসানের’ অপেক্ষায় ফিদেল কাস্ত্রোর মেয়ে
মার্কিন-সৌদির হামলায় নিহত ৮, নিন্দা জানিয়ে যা বললো ইরাকি পিএমএফ
সর্বশেষ খবর
অর্থঋণ আইনের নিলাম চ্যালেঞ্জে রিট গ্রহণযোগ্য নয় : হাইকোর্টের রায়
নারী টেনিসের ট্যুরে খেলতে দিতে হবে জেনেটিক লিঙ্গ পরীক্ষা!
খুলনায় ডেঙ্গুতে মৃত্যু বড়ে ৮, নতুন ৮৫ রোগী হাসপাতালে ভর্তি
সরোয়ার আলমগীরের সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ
সর্বাধিক পঠিত
মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে?
ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন, বললেন যুদ্ধে বেশ কার্যকর
ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, অবশেষে ধরা পড়লো প্রতারক
মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: তিন খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা