খামেনির শেষ বিদায়ে ৬০০ বিদেশি সাংবাদিক, নির্মিত হচ্ছে প্রামাণ্যচিত্র

আন্তর্জাতিক ডেস্ক 
০২ জুলাই ২০২৬, ১৩:২৯ আপডেট : ০২ জুলাই ২০২৬, ১৫:৫১

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠান ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দেশটির সরকার। এ উপলক্ষে গণমাধ্যম, চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইরানের সংস্কৃতি ও ইসলামি দিকনির্দেশনা বিষয়ক মন্ত্রী আব্বাস সালেহি। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে।

বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালেহি বলেন, শেষ বিদায়ের অনুষ্ঠান কাভার করতে দেশীয় গণমাধ্যমের পাশাপাশি প্রায় ৬০০ বিদেশি সাংবাদিক ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধি অংশ নেবেন। এর মাধ্যমে এই ঐতিহাসিক আয়োজনের বিভিন্ন দিক বিশ্বের জনমতের সামনে তুলে ধরা হবে।

তিনি বলেন, আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায় অনুষ্ঠান শুধু জাতির পক্ষ থেকে তাদের নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন নয়; এটি জাতীয় শক্তি, সামাজিক সংহতি এবং শত্রুদের মোকাবিলায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরোধ সক্ষমতারও প্রদর্শন।

সালেহি জানান, দেশের খ্যাতিমান প্রামাণ্যচিত্র নির্মাতাদের একটি দল শেষ বিদায় অনুষ্ঠান নিয়ে পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র নির্মাণ করছে। এটি ঐতিহাসিক এই ঘটনার স্থায়ী দলিল হিসেবে সংরক্ষণ করা হবে। এছাড়া অনুষ্ঠানকে সর্বোত্তমভাবে ধারণ ও সংরক্ষণের জন্য বিভিন্ন আলোকচিত্র প্রচারণাও শুরু হয়েছে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, আগামী সপ্তাহ ইরানি জাতির ব্যাপক উপস্থিতি প্রদর্শনের পাশাপাশি শিল্পীদের জন্যও স্থায়ী শিল্পকর্ম সৃষ্টির একটি সুযোগ হয়ে উঠবে।

আগামী সোমবার পর্যন্ত শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা চলবে। এর মধ্যে ১০ কিলোমিটার দীর্ঘ শোকযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর ৭ জুলাই পবিত্র নগরী কুমে, ৮ জুলাই ইরাকে এবং ৯ জুলাই মাশহাদে নামাজে জানাজা সম্পন্ন হবে। অনুষ্ঠানের অংশ হিসেবে ইরাকেও শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে। বাগদাদ, কারবালা ও নাজাফে এ উপলক্ষে শোকানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

/এএস/ 
টাইমলাইন: আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়
০৫ জুলাই ২০২৬, ০৯:৩২
০৩ জুলাই ২০২৬, ১৭:০৭
০২ জুলাই ২০২৬, ১৩:২৯
খামেনির শেষ বিদায়ে ৬০০ বিদেশি সাংবাদিক, নির্মিত হচ্ছে প্রামাণ্যচিত্র
সম্পর্কিত
ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা কি বাড়ছে? নতুন হিসাব পেন্টাগনের
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারি
ব্যর্থ মৃত্যুদণ্ডের পর হাসপাতাল ছাড়লেন ক্রিস্টা পাইক, আবারও ফিরলেন কারাগারে
সর্বশেষ খবর
কর অঞ্চল-৩ ঢাকায় ৪৭ জনের নিয়োগ, আবেদন শুরু ১২ অক্টোবর 
কর অঞ্চল-৩ ঢাকায় ৪৭ জনের নিয়োগ, আবেদন শুরু ১২ অক্টোবর 
রবীন্দ্রনাথের দেয়ালচিত্র মোছার চেষ্টা: আয়াসসহ ৪ জনকে রিমান্ডে চায় পুলিশ
রবীন্দ্রনাথের দেয়ালচিত্র মোছার চেষ্টা: আয়াসসহ ৪ জনকে রিমান্ডে চায় পুলিশ
উচ্চশিক্ষিত তরুণদের কর্মসংস্থান বাড়াতে পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী
উচ্চশিক্ষিত তরুণদের কর্মসংস্থান বাড়াতে পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী
 সৌদি আরবে নিহত দুই বাংলাদেশি, আহত ৪ জন আইসিইউতে
 সৌদি আরবে নিহত দুই বাংলাদেশি, আহত ৪ জন আইসিইউতে
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?