খামেনির শেষ বিদায়ে কোরআনের আয়াত দিয়ে বিশ্বকে কঠিন বার্তা দিলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক
০৫ জুলাই ২০২৬, ১৭:০৬আপডেট : ০৫ জুলাই ২০২৬, ১৭:০৬

তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় উপচে পড়া শ্রদ্ধার মধ্য দিয়ে প্রয়াত সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা চলছে। বিশ্বের বিভিন্ন দেশ ইতোমধ্যে তেহরানে তাদের প্রতিনিধি দল পাঠিয়েছে। তবে এই শোকের আবহকে ইরান একটি সুপরিকল্পিত কূটনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করছে, যার মূল লক্ষ্য হলো, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া এই যুদ্ধে তেহরানই যে বিজয়ী হয়েছে, তা বিশ্বমঞ্চে ফুটিয়ে তোলা।

এরই অংশ হিসেবে বিদেশি সরকারি প্রতিনিধি দলগুলো যখন খামেনি ও তার নিহত পরিবারের কফিনে শ্রদ্ধা জানাতে আসছিল, তখন ব্যাকগ্রাউন্ডে অত্যন্ত সতর্কতার সঙ্গে নির্দিষ্ট কিছু পবিত্র কোরআনের আয়াত বাজানো হচ্ছিলো। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, এই আয়াতগুলোর মাধ্যমে ইরান তার মিত্র এবং যুক্তরাষ্ট্র এবং মার্কিন মিত্র দেশগুলোর মধ্যে একটি স্পষ্ট বিভাজন রেখা টেনে দিয়েছে। একই সঙ্গে তেহরান ভবিষ্যতে কার সঙ্গে কেমন সম্পর্ক গড়তে চায়, তারও একটা প্রচ্ছন্ন ইঙ্গিত এর মাধ্যমে প্রকাশ পেয়েছে।

কোরআনের এই আয়াতের কূটনৈতিক ব্যবহারটি সবচেয়ে বেশি আলোচনায় আসে যখন সৌদি আরবের প্রতিনিধি দল শ্রদ্ধা জানাতে সামনে এগিয়ে আসে। তখন সুরা আল-ইমরানের ৩:১৩ নম্বর আয়াতটি তিলাওয়াত করা হয়, যা মূলত ৬২৪ খ্রিস্টাব্দে বর্তমান সৌদি আরবের মাটিতে সংঘটিত ‘বদর যুদ্ধ’র বিবরণ দেয়। ইসলামের প্রথম এই বিজয়ের আয়াতটি তেহরান ও রিয়াদের মধ্যকার একটি ঐতিহাসিক ও সভ্যতার যৌথ স্মৃতিকে মনে করিয়ে দেয়। এই আয়াতে এক পক্ষকে আল্লাহর পথে লড়াইকারী এবং অন্য পক্ষকে কাফের বা অবিশ্বাসী হিসেবে বর্ণনা করা হয়েছে এবং বলা হয়েছে আল্লাহ যাকে চান তাকেই বিজয়ের মাধ্যমে সাহায্য করেন। বিশ্লেষকদের মতে, সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের গভীর সম্পর্ক এবং ইরান ও আমেরিকার মধ্যকার এই যুদ্ধে সৌদির প্রচ্ছন্ন মার্কিনপন্থি ভূমিকার দিকে ইঙ্গিত করেই মূলত এই আয়াতটি বেছে নেওয়া হয়েছিল।

পুরো যুদ্ধজুড়ে ভারত এক ধরনের ভারসাম্যপূর্ণ কূটনৈতিক অবস্থান বজায় রেখেছে। খামেনির মৃত্যুর পরও নয়াদিল্লি যেমন ইরানি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রেখেছে, ঠিক তেমনি ওয়াশিংটনের সঙ্গেও সম্পর্ক বজায় রেখেছে। ভারতের প্রতিনিধি দলের আগমনকালে সুরা আল-ইমরানের ১৭৩ নম্বর আয়াতটি বাজানো হয়: ‘যাদেরকে লোকেরা বলেছিল, নিশ্চয়ই মানুষ তোমাদের বিরুদ্ধে সমবেত হয়েছে, সুতরাং তোমরা তাদেরকে ভয় করো। কিন্তু এটি তাদের ঈমান (বিশ্বাস) আরও বাড়িয়ে দিয়েছিল এবং তারা বলেছিল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনিই সর্বোত্তম কর্মবিধায়ক।’ এই শক্তিশালী আয়াতের মাধ্যমে মূলত সেই বিশ্বাসীদের সম্মান জানানো হয়েছে যারা চরম হুমকি বা ভীতির মুখেও আল্লাহর ওপর অবিচল আস্থা রাখে। ধারণা করা হচ্ছে, ভারত সরকারের ভারসাম্যপূর্ণ নীতি সত্ত্বেও দেশটির শিয়া সম্প্রদায় যেভাবে খামেনির পাশে দাঁড়িয়েছে এবং মার্কিন পদক্ষেপের বিরোধিতা করেছে, এটি তারই একটি স্বীকৃতি।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই ভঙ্গুর যুদ্ধবিরতির পেছনে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা পাকিস্তানের ভূয়সী প্রশংসা করা হয়েছে। দেশটির প্রতিনিধিদের আগমনকালে আল্লাহর রহমত কামনা করে তিলাওয়াত করা হয়, ‘...আমাকে সম্মানের সাথে প্রবেশ করাও এবং সম্মানের সঙ্গে বের করো, আর তোমার পক্ষ থেকে আমাকে একটি সাহায্যকারী শক্তি দান করো।’

ইরানের অন্যতম প্রধান অর্থনৈতিক অংশীদার এবং হরমুজ প্রণালির উত্তেজনা প্রশমনে পরোক্ষ ভূমিকা রাখা চীনের বেলায় বাজানো হয় এমন এক আয়াত, যার অর্থ, ভালো কাজের জন্য সৃষ্টিকর্তা তাদের সঙ্গে আছেন: ‘আল্লাহ কেবল তোমাদের জন্য সুসংবাদ এবং তোমাদের হৃদয়ের আশ্বাসের জন্য এটি নির্ধারণ করেছেন। আর বিজয় তো কেবল আল্লাহর পক্ষ থেকেই আসে।’ একইভাবে আফগানিস্তানের জন্য যে আয়াতটি বেছে নেওয়া হয়, সেখানে একটি স্পষ্ট বিজয়ের কথা এবং অতীত-ভবিষ্যতের ভুলত্রুটি ক্ষমা করে সঠিক পথে পরিচালনার কথা বলা হয়েছে। এর মাধ্যমে স্পষ্ট হয় যে, ইরান আফগানিস্তানে বর্তমান তালেবান শাসনকে মেনে নিয়েছে এবং অতীতের সব তিক্ততা ভুলে তাদের একটি বৈধ পক্ষ হিসেবে গণ্য করছে।

পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান অংশীদার কাতার, যারা দোহায় অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। কাতারের প্রতিনিধি দলের জন্য একটি সুরার সেই অংশটি বাজানো হয় যেখানে বলা হয়েছে, ‘যাতে আল্লাহ তোমার অতীত ও ভবিষ্যতের পাপসমূহ ক্ষমা করে দেন এবং তোমার ওপর তাঁর নিয়ামত পূর্ণ করেন...।’ এই বার্তার মাধ্যমে ইরান কাতারের সঙ্গে ভবিষ্যতে ভালো সম্পর্ক গড়ার ইচ্ছা প্রকাশ করলেও, পশ্চিমাদের সমর্থন দেওয়ার মাধ্যমে দোহা যে ‘পাপ’ বা ভুল করেছে, সেটিও মনে করিয়ে দিতে চেয়েছে। মিসরের বেলায় বাজানো হয়, ‘তাদের প্রতিপালকের কাছে তাদের পুরস্কার হলো চিরস্থায়ী জান্নাত, যার তলদেশে নদী প্রবাহিত...।’

অন্যদিকে ইরাকের কুর্দি গোষ্ঠী, যারা যুদ্ধের কোনও এক পর্যায়ে ইরানের পিঠে ছুরিকাঘাত করে আমেরিকানদের পক্ষ নিয়েছিল, তাদের রীতিমতো খোঁচা দিয়ে সুরা আল-বাকারার ১৫৪ নম্বর আয়াতটি শোনানো হয়: ‘যারা আল্লাহর পথে শহীদ হয়েছে তাদের মৃত বলো না; বরং তারা জীবিত! কিন্তু তোমরা তা বোঝো না।’ একই রকম খোঁচা দেওয়া হয়েছে তুরস্ককেও, যারা সংকটের সময় ইরানের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেয়নি। সুরা আন-নিসার ৯৫ নম্বর আয়াতের মাধ্যমে তাদের উদ্দেশ্য করে শোনানো হয়, ‘...আল্লাহ উপবিষ্টদের (যারা ঘরে বসে থাকে) ওপর মুজাহিদীনদের (যারা লড়াই করে) মহা পুরস্কারের মাধ্যমে শ্রেষ্ঠত্ব দিয়েছেন।’

সূত্র: উইয়ন নিউজ

/এএ/
টাইমলাইন: আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়
০৫ জুলাই ২০২৬, ১৭:০৬
খামেনির শেষ বিদায়ে কোরআনের আয়াত দিয়ে বিশ্বকে কঠিন বার্তা দিলো ইরান
০৫ জুলাই ২০২৬, ০৯:৩২
০৩ জুলাই ২০২৬, ১৭:০৭
সম্পর্কিত
খামেনির জানাজায় তিন ছেলে, আড়ালেই রয়ে গেলেন উত্তরসূরি মোজতবা
কী, কেন, কীভাবেখামেনির শেষ বিদায়ে কোরআন তেলাওয়াত নিয়ে কেন আলোচনা
উত্তর-পূর্ব চীনে বন্যা ঝুঁকি: জরুরি অবস্থা ঘোষণা, সতর্কতা জারি
সর্বশেষ খবর
প্রতিবাদ করতে গিয়ে আটক সোহানী শিফা, পরে মুচলেকায় মুক্তি
প্রতিবাদ করতে গিয়ে আটক সোহানী শিফা, পরে মুচলেকায় মুক্তি
খামেনির জানাজায় তিন ছেলে, আড়ালেই রয়ে গেলেন উত্তরসূরি মোজতবা
খামেনির জানাজায় তিন ছেলে, আড়ালেই রয়ে গেলেন উত্তরসূরি মোজতবা
২৮ বছরের আক্ষেপ ঘোচাতে পারবে ব্রাজিল? 
২৮ বছরের আক্ষেপ ঘোচাতে পারবে ব্রাজিল? 
আদাবরে বিএনপি নেতা হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার
আদাবরে বিএনপি নেতা হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার
সর্বাধিক পঠিত
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়