‘আমেরিকা ও ইসরায়েলের ধ্বংস’ স্লোগানে শুরু খামেনির শেষ বিদায়

আন্তর্জাতিক ডেস্ক 
০৪ জুলাই ২০২৬, ১৫:১৭ আপডেট : ০৪ জুলাই ২০২৬, ১৫:১৭

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, হাজারো মানুষের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠান ইসলামি প্রজাতন্ত্রের প্রতিপক্ষদের উদ্দেশে শক্তির প্রদর্শনী হিসেবেও বিবেচিত হচ্ছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট-এর খবরে বলা হয়েছে, সমবেত জনতা এ সময় ‘আমেরিকা ধ্বংস হোক! ইসরায়েল ধ্বংস হোক!’ বলে স্লোগান দেয়।

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস তথা ৪ জুলাই থেকেই খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ইরান।

প্রতিশোধের প্রতীক হিসেবে পরিচিত লাল ব্যানার বহন করে হাজারো শোকাহত মানুষ তেহরানের বিশাল গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সের প্রাঙ্গণে জড়ো হয়েছেন।

খামেনির কফিন সোমবার পর্যন্ত জনসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে। ওই দিন একটি শোকযাত্রা তেহরান অতিক্রম করবে।

মঙ্গলবার কফিনটি নেওয়া হবে ধর্মীয় নগরী কোমে। বুধবার এটি প্রতিবেশী ইরাকের শিয়া মুসলমানদের পবিত্র নগরীগুলোতে নেওয়া হবে। এরপর বৃহস্পতিবার উত্তর-পূর্ব ইরানের নিজ শহর মাশহাদে তাকে দাফন করা হবে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এএস/ 
টাইমলাইন: আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়
০৫ জুলাই ২০২৬, ০৯:৩২
০৪ জুলাই ২০২৬, ১৫:১৭
‘আমেরিকা ও ইসরায়েলের ধ্বংস’ স্লোগানে শুরু খামেনির শেষ বিদায়
০৩ জুলাই ২০২৬, ১৭:০৭
সম্পর্কিত
ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা কি বাড়ছে? নতুন হিসাব পেন্টাগনের
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারি
ব্যর্থ মৃত্যুদণ্ডের পর হাসপাতাল ছাড়লেন ক্রিস্টা পাইক, আবারও ফিরলেন কারাগারে
সর্বশেষ খবর
কর অঞ্চল-৩ ঢাকায় ৪৭ জনের নিয়োগ, আবেদন শুরু ১২ অক্টোবর 
কর অঞ্চল-৩ ঢাকায় ৪৭ জনের নিয়োগ, আবেদন শুরু ১২ অক্টোবর 
রবীন্দ্রনাথের দেয়ালচিত্র মোছার চেষ্টা: আয়াসসহ ৪ জনকে রিমান্ডে চায় পুলিশ
রবীন্দ্রনাথের দেয়ালচিত্র মোছার চেষ্টা: আয়াসসহ ৪ জনকে রিমান্ডে চায় পুলিশ
উচ্চশিক্ষিত তরুণদের কর্মসংস্থান বাড়াতে পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী
উচ্চশিক্ষিত তরুণদের কর্মসংস্থান বাড়াতে পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী
 সৌদি আরবে নিহত দুই বাংলাদেশি, আহত ৪ জন আইসিইউতে
 সৌদি আরবে নিহত দুই বাংলাদেশি, আহত ৪ জন আইসিইউতে
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?