খামেনির জানাজায় কত মানুষ উপস্থিত হয়েছে, জানালো ইরান

আন্তর্জাতিক ডেস্ক 
১০ জুলাই ২০২৬, ১৩:০৫ আপডেট : ১০ জুলাই ২০২৬, ১৩:০৬

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছয় দিনব্যাপী জানাজা ও শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় ৪ কোটি ১০ লাখ থেকে ৪ কোটি ৩০ লাখ মানুষ অংশ নিয়েছেন। শুক্রবার (১০ জুলাই) ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইরানের প্রেস টিভি খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতাকে ‘বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় শোকযাত্রা’ বলে উল্লেখ করেছে। এ উপলক্ষে তেহরান, কোম, নাজাফ, কারবালা ও মাশহাদ এই পাঁচটি শহরে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গত শনিবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে আনুষ্ঠানিক জনসমাগমের মাধ্যমে শেষ বিদায়ের কার্যক্রম শুরু হয়। সেখানে খামেনির কফিন জনসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হয়েছিল। এতে কয়েক হাজার মানুষ অংশ নেন।

শেষ বিদায়ে ইরানের আঞ্চলিক মিত্র হামাস, গাজাভিত্তিক ইসলামিক জিহাদ, লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথিদের প্রতিনিধিদলও উপস্থিত ছিল।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় মধ্য তেহরানে নিজের বাসভবনে নিহত হওয়ার চার মাসের বেশি সময় পর ইরানের সবচেয়ে পবিত্র শিয়া ধর্মীয় স্থানে আয়াতুল্লাহ আলী খামেনিকে তার জন্মশহর মাশহাদে দাফন করা হয়েছে।

/এএস/ 
টাইমলাইন: আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়
১০ জুলাই ২০২৬, ১৩:০৫
খামেনির জানাজায় কত মানুষ উপস্থিত হয়েছে, জানালো ইরান
০৫ জুলাই ২০২৬, ০৯:৩২
০৩ জুলাই ২০২৬, ১৭:০৭
সম্পর্কিত
ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা কি বাড়ছে? নতুন হিসাব পেন্টাগনের
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারি
ব্যর্থ মৃত্যুদণ্ডের পর হাসপাতাল ছাড়লেন ক্রিস্টা পাইক, আবারও ফিরলেন কারাগারে
সর্বশেষ খবর
কর অঞ্চল-৩ ঢাকায় ৪৭ জনের নিয়োগ, আবেদন শুরু ১২ অক্টোবর 
কর অঞ্চল-৩ ঢাকায় ৪৭ জনের নিয়োগ, আবেদন শুরু ১২ অক্টোবর 
রবীন্দ্রনাথের দেয়ালচিত্র মোছার চেষ্টা: আয়াসসহ ৪ জনকে রিমান্ডে চায় পুলিশ
রবীন্দ্রনাথের দেয়ালচিত্র মোছার চেষ্টা: আয়াসসহ ৪ জনকে রিমান্ডে চায় পুলিশ
উচ্চশিক্ষিত তরুণদের কর্মসংস্থান বাড়াতে পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী
উচ্চশিক্ষিত তরুণদের কর্মসংস্থান বাড়াতে পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী
 সৌদি আরবে নিহত দুই বাংলাদেশি, আহত ৪ জন আইসিইউতে
 সৌদি আরবে নিহত দুই বাংলাদেশি, আহত ৪ জন আইসিইউতে
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?