রাসেল-শামীমার বিরুদ্ধে আদালতে মামলা: যা আছে এজাহারে

মেহেদী হাছান জয়
২২ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪৪আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৫:০৮

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে আদালত মামলা করেছেন মুজাহিদুর রহমান নামে এক ব্যক্তি। বুধবার (২২ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে মামলাটি করা হয়।

মামলায় অভিযোগ মুজাহিদুর রহমান উল্লেখ করেন, বাদী ৮৫ হাজার টাকা মূল্যের দুই টন এসি এবং ২৫ হাজার টাকা মূল্যের একটি কাঠের টি টেবিল অর্ডার করেন। গত বছর ১১ জুলাই এসি বাবদ ৮৫ হাজার এবং ২২ জুলাই টেবিলের দুই হাজার টাকা ছাড় বাবদ ২৩ হাজার টাকা পাঠান। পণ্য দুটি ৪৫ দিনের মধ্যে ডেলিভারি করবে বলে প্রতিষ্ঠানটির শর্ত ছিল। নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর যোগাযোগ করলেও প্রতিষ্ঠানটি পণ্য দুটি ডেলিভারি করেনি। এজন্য বাদী রাসেল বরাবর লিগ্যাল নোটিশ পাঠান। লিগ্যাল নোটিশ পাওয়ার পর প্রতিষ্ঠানটি টেবিলের টাকা ফেরত দেয়। কিন্তু এসির বিষয়ে তারা কোনও সমাধান করেনি। এরপর বাদী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেন।

এতে আরও বলা হয়, গত ২৫ মে ইভ্যালি বাদীর ৮৫ হাজার টাকা মূল্যের এসি সরবরাহে অস্বীকার করে। আসামিরা তার কাছ থেকে ৮৫ হাজার টাকা গ্রহণ করে পণ্য সরবরাহ না করে এবং পরে পাওনা টাকা ফেরত দিতে অস্বীকার করে অপরাধ করেছে।

এর আগে ১৬ সেপ্টেম্বর রাসেল ও শামীমার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় একটি মামলা হয়। আরিফ বাকের নামে ইভ্যালির এক গ্রাহক মামলাটি দায়ের করেন। মামলাটি হওয়ার পর বিকালেই রাসেলকে গ্রেফতার করে র‌্যাব।

/আইএ/
টাইমলাইন: ইভ্যালি
৩১ জানুয়ারি ২০২২, ১৬:১২
১৮ অক্টোবর ২০২১, ১৯:১২
২২ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪৪
রাসেল-শামীমার বিরুদ্ধে আদালতে মামলা: যা আছে এজাহারে
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৯
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৪:২০
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৩:৪২
সম্পর্কিত
চেক ডিজঅনারের মামলায় ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে
ইভ্যালির রাসেল ও শামীমা গ্রেফতার 
ইভ্যালির রাসেল-শামীমার ১৫ মাসের জেল
সর্বশেষ খবর
ময়মনসিংহে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
ময়মনসিংহে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
স্বর্ণের দাম আরও কমলো
স্বর্ণের দাম আরও কমলো
হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাত
হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাত
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার