ইভ্যালির রাসেলের বিরুদ্ধে যশোরে মামলা

যশোর প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২১, ১৭:০০আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৭:০০

যশোরের আদালতে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে চেক ডিজঅনারের মামলা করা হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে যশোরের সিনিয়র জুডিশিয়াল আমলি আদালতে (চৌগাছা অঞ্চল) মামলাটি করা হয়।

মামলার বাদী যশোরের চৌগাছা উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের শফিকুর রহমানের ছেলে তরফদার মো. মোশাহেদুর রহমান।

মামলার অভিযোগে বলা হয়েছে, ইভ্যালির এমডি টাকা নিয়ে পণ্য দেয়নি। পরবর্তী সময়ে ১১ জুলাই তরফদার মো. মোশাহেদুর রহমানকে এক লাখ ৭৭ হাজার টাকার চেক (মিডল্যান্ড ব্যাংক লিমিটেড) দেন। তিনি ২৫ জুলাই চেকটি ক্যাশ করার জন্য ন্যাশনাল ব্যাংক চৌগাছা শাখায় জমা দেন। অ্যাকাউন্টে টাকা না থাকায় ২৬ জুলাই চেকটি ডিজঅনার হয়।

মামলার আইনজীবী এম এম জয়নাল আবেদীন জানান, আদালত ১৩৮/১৪০ ধারা অপরাধ আমলে নিয়ে মামলাটি গ্রহণ করে আসামির প্রতি সমন জারি করেন। আগামী ৩ নভেম্বর আসামিকে সশরীরে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, ভুক্তভোগী এক গ্রাহকের মামলায় গত ১৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকালে মোহাম্মদপুরের বাসায় অভিযান পরিচালনা করে স্ত্রীসহ রাসেলকে গ্রেফতার করে র‍্যাব। ১৫ সেপ্টেম্বর রাতে আরিফ বাকের নামের ওই ব্যক্তি গুলশান থানায় মামলাটি করেছেন। মামলায় অর্থ আত্মসাৎ ও ভয়ভীতি দেখানোর অভিযোগ করা হয়েছে। এ মামলায় তাদের তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

আজ রিমান্ড শেষ হয়। তবে ধানমন্ডি থানায় দায়ের করা আরেক মামলায় রাসেলের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

/এফআর/
টাইমলাইন: ইভ্যালি
৩১ জানুয়ারি ২০২২, ১৬:১২
১৮ অক্টোবর ২০২১, ১৯:১২
২১ সেপ্টেম্বর ২০২১, ১৭:০০
ইভ্যালির রাসেলের বিরুদ্ধে যশোরে মামলা
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৯
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৪:২০
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৩:৪২
সম্পর্কিত
সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতারকনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, পার্টি সেন্টারের মালিক গ্রেফতার
নুসরাত হত্যা মামলার পূর্ণাঙ্গ রায়ন্যূনতম প্রমাণ ছাড়া মৃত্যুদণ্ডের রায় দায়িত্বজ্ঞানহীন কাজ: হাইকোর্ট
জুয়ার টাকা লেনদেনে ৪৮৪ সিম, ডিবির অভিযানে গ্রেফতার ৭
সর্বশেষ খবর
ময়মনসিংহে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
ময়মনসিংহে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
স্বর্ণের দাম আরও কমলো
স্বর্ণের দাম আরও কমলো
হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাত
হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাত
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার