গুলশান থানার রিকুইজিশনে ইভ্যালির রাসেলকে গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৫:০৩আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪৯

গুলশান থানা থেকে অভিযান পরিচালনার রিকুইজিশনের প্রেক্ষিতে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিও) মোহাম্মদ রাসেলকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর উত্তরা র‌্যাব সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, ‘‌মন্ত্রণালয় থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে। সেই প্রেক্ষিতে আমরা এ ব্যবস্থা নিয়েছি।’

খন্দকার আল মঈন বলেন, ‘গতকাল গুলশান থানায় রাসেলের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে আমরা তাকে ও তার স্ত্রীকে গ্রেফতার করেছি। বিভিন্ন সংস্থা এরই মধ্যে গঠনমূলক তদন্ত শুরু করেছে। তদন্ত-আলোচনা-পর্যালোচনার পর গত ১৪ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় সরাসরি একটি সুপারিশ করেছে। কোনও ভুক্তভোগী অভিযোগ করলে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়।’

তিনি আরও বলেন, ‘সাভারে ৭ থেকে ৮ কোটি টাকা মূল্যের জমি রয়েছে রসেলের। ব্যাংকের মাধ্যমে টাকা পাচার হয়েছে কিনা সেটা জানার জন্য বাংলাদেশ ব্যাংকের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট কাজ করতে পারে। যাচাই-বাছাই করতে পারে। তবে রাসেল জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি বিদেশে কোনও টাকা পাচার করেননি।’

/আরটি/আইএ/
টাইমলাইন: ইভ্যালি
৩১ জানুয়ারি ২০২২, ১৬:১২
১৮ অক্টোবর ২০২১, ১৯:১২
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৯
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৫:০৩
গুলশান থানার রিকুইজিশনে ইভ্যালির রাসেলকে গ্রেফতার
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৪:২০
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৩:৪২
সম্পর্কিত
চেক ডিজঅনারের মামলায় ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে
ইভ্যালির রাসেল ও শামীমা গ্রেফতার 
ইভ্যালির রাসেল-শামীমার ১৫ মাসের জেল
সর্বশেষ খবর
ময়মনসিংহে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
ময়মনসিংহে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
স্বর্ণের দাম আরও কমলো
স্বর্ণের দাম আরও কমলো
হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাত
হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাত
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার