রাসেল-শামীমার বিরুদ্ধে এবার আদালতে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ সেপ্টেম্বর ২০২১, ১৩:১৮আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৪:২৩

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। 

বুধবার (২২ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে মো. মুজাহিদুর রহমান নামে এক ব্যক্তি মামলাটির আবেদন করেন। পরে আদালত মামলাটি গ্রহণ করে ধানমন্ডি থানাকে এফআইআর হিসেবে গ্রহণ করার আদেশ দেন।

সংশ্লিষ্ট রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান বলেন, মুজাহিদুর রহমান নামের এক ব্যক্তি আদালতে মামলাটির আবেদন করেন। এরপর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে ধানমন্ডি থানাকে এফআইআর হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হকের আদালত সিইও মোহাম্মদ রাসেলের ধানমন্ডি থানায় দায়ের করা মামলায় একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় তার স্ত্রী শামীমা নাসরিনকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

গত ১৭ সেপ্টেম্বর গুলশান থানার মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালত আসামিদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর রাসেল ও শামীমার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় একটি মামলা হয়। আরিফ বাকের নামে ইভ্যালির এক গ্রাহক মামলাটি দায়ের করেন। মামলাটি হওয়ার পর বিকালেই রাসেলকে গ্রেফতার করে র‌্যাব।

/এমএইচজে/এনএইচ/
টাইমলাইন: ইভ্যালি
৩১ জানুয়ারি ২০২২, ১৬:১২
১৮ অক্টোবর ২০২১, ১৯:১২
২২ সেপ্টেম্বর ২০২১, ১৩:১৮
রাসেল-শামীমার বিরুদ্ধে এবার আদালতে মামলা
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৯
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৪:২০
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৩:৪২
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
ময়মনসিংহে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
স্বর্ণের দাম আরও কমলো
স্বর্ণের দাম আরও কমলো
হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাত
হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাত
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার