ই-কমার্সে প্রতারণা: দেখে-শুনে বিনিয়োগের পরামর্শ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২১, ১৫:২১ আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৫:২৯

দেশের বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানে পণ্য অর্ডার করে ‘প্রতারিত’ হওয়ার অভিযোগ প্রায়শই শোনা যায়। তবে সম্প্রতি ইভ্যালি, ই-অরেঞ্জসহ বেশ কয়েকটি সুপরিচিত প্রতিষ্ঠানের মালিক গ্রেফতার হওয়ার পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাসের পাশাপাশি ভোক্তাদেরও সতর্ক হয়ে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন। 

আজ রবিবার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন পরামর্শ দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ই-কমার্সের মাধ্যমে প্রতারণার বিষয়ে তদন্ত চলছে। এতে কারও কোনও অপরাধ প্রমাণ হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি সাধারণ ভোক্তাদের ‘দেখে-শুনে’ বিনিয়োগ করার পরামর্শ দেন।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের কথিত পৃষ্ঠপোষক, ভারতে আটক বনানী থানার বরখাস্ত হওয়া পরিদর্শক সোহেল রানাকে দেশে ফিরিয়ে আনতে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। তাকে খুব শিগগিরই দেশে ফিরিয়ে আনা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

/এসআই/ইউএস/
টাইমলাইন: ইভ্যালি
৩১ জানুয়ারি ২০২২, ১৬:১২
১৮ অক্টোবর ২০২১, ১৯:১২
১৯ সেপ্টেম্বর ২০২১, ১৫:২১
ই-কমার্সে প্রতারণা: দেখে-শুনে বিনিয়োগের পরামর্শ স্বরাষ্ট্রমন্ত্রীর
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৯
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৪:২০
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৩:৪২
সম্পর্কিত
চেক ডিজঅনারের মামলায় ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে
ইভ্যালির রাসেল ও শামীমা গ্রেফতার 
ইভ্যালির রাসেল-শামীমার ১৫ মাসের জেল
সর্বশেষ খবর
সমুদ্রের ধারে অন্য এক বাংলাদেশ, কোথায় এই শাহপরীর দ্বীপ?
সমুদ্রের ধারে অন্য এক বাংলাদেশ, কোথায় এই শাহপরীর দ্বীপ?
বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ৬ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ৬ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ কী
ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ কী
মশলাদার গ্রেভিতে মাটনের টুকরো, বিশেষ আয়োজনে থাকুক মাটন টিক্কা মসলা
মশলাদার গ্রেভিতে মাটনের টুকরো, বিশেষ আয়োজনে থাকুক মাটন টিক্কা মসলা
সর্বাধিক পঠিত
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ