ইভ্যালির রাসেলের মুক্তি চেয়ে আদালত প্রাঙ্গণে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ সেপ্টেম্বর ২০২১, ১২:০০আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩৪

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের মুক্তি চেয়ে আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেছেন ক্রেতা-বিক্রেতাদের একটি অংশ।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ মানববন্ধন করেন তারা, যা এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সাড়ে ১১টা) চলমান রয়েছে।

মানববন্ধনে অংশ নেওয়ারা ইভ্যালির সিইও ও চেয়ারম্যানের মুক্তি দাবি করে বলেন, রাসেলের মুক্তি ছাড়া তাদের পণ্য ও টাকা মিলবে না। গ্রাহকরা রাসেলকে সময় দিয়েছেন, তাহলে আদালত কেন দিচ্ছেন না। তাই তারা আদালত প্রাঙ্গণে রাসেলের মুক্তির দাবিতে মানববন্ধন করছেন।

মানববন্ধনে উপস্থিত ইভ্যালির গ্রাহক রানা জানান, আমি প্রায় ৫ লাখ টাকার পণ্য অর্ডার দিয়েছিলাম। দেড় লাখ টাকার পণ্য পাওয়া বাকি রয়েছে। রাসেলকে মুক্তি দিলেও সব কিছুর সমাধান হয়ে যাবে। প্রয়োজনে রাসেলকে আমরা আরও সময় দিবো, তবুও তার মুক্তি চাই।

আরেক গ্রাহক নিলয় জানায়, আমরা সময় দিচ্ছি, আপনারা সময় কেন দিচ্ছেন না। রাসেলকে সময় দিলে সব ঠিক হয়ে যাবে আশা করি। রাসেলকে মুক্তি দিন ই-কমার্সকে বাঁচতে দেন।

অর্থ আত্মসাতের মামলায় ৩ দিনের রিমান্ড শেষে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) আদালতে উপস্থিত করা হবে।

গত ১৭ সেপ্টেম্বর বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালতে আসামিদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

১৬ সেপ্টেম্বর বিকালে রাসেলের মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের বাসায় অভিযান পরিচালনা শেষে তাদের গ্রেফতার করা হয়। বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে আরিফ বাকের নামে একজন ভুক্তভোগী গুলশান থানায় মামলাটি করেছেন। মামলায় অর্থ আত্মসাৎ ও ভয়ভীতি দেখানোর অভিযোগ করা হয়েছে।

/এমএইচজে/ইউএস/
টাইমলাইন: ইভ্যালি
৩১ জানুয়ারি ২০২২, ১৬:১২
১৮ অক্টোবর ২০২১, ১৯:১২
২১ সেপ্টেম্বর ২০২১, ১২:০০
ইভ্যালির রাসেলের মুক্তি চেয়ে আদালত প্রাঙ্গণে মানববন্ধন
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৯
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৪:২০
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৩:৪২
সম্পর্কিত
নুসরাত হত্যা মামলার পূর্ণাঙ্গ রায়ন্যূনতম প্রমাণ ছাড়া মৃত্যুদণ্ডের রায় দায়িত্বজ্ঞানহীন কাজ: হাইকোর্ট
নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার: দুই জনের যাবজ্জীবন
৩৩ বছর পর আদালত জানলো মৃত ব্যক্তি মামলার বাদী
সর্বশেষ খবর
ময়মনসিংহে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
ময়মনসিংহে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
স্বর্ণের দাম আরও কমলো
স্বর্ণের দাম আরও কমলো
হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাত
হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাত
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার