ইভ্যালি ও ই-অরেঞ্জের ‘প্রতারণা’র বিষয়ে তদন্ত চলছে: ডিএমপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২১, ১৩:২৪আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৩:২৪

ই-কমার্স ভিত্তিক প্রতিষ্ঠান ইভ্যালি ও ই-অরেঞ্জের ‘প্রতারণা’র বিষয়ে তদন্ত চলছে জানিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) একেএম হাফিজ আক্তার বলেছেন, তদন্তভার যাদের কাছে ন্যস্ত করা হয়েছে তারা বিষয়গুলো তদারকি করবেন।

শনিবার (১৮ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এ ধরনের প্রতারণার ঘটনা যদি বেশি বেশি ধরা পড়ে, তাহলে তাদের কার্যক্রম অনেকাংশে কমানো সম্ভব হবে। কম দামে পণ্য বিক্রি করা প্রতিষ্ঠানগুলো বিশেষ করে ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠানগুলো যারা করছেন, তারা জনগণকে প্রলুব্ধ করছেন এবং জনগণও লোভে পড়ছে। প্রতারণা যারা করবেন, তারা একসময় ধরা পড়বেন আইনের আওতায় আসবেন। ভুক্তভোগীদের বলবো- লোভে না পড়ে সবকিছু বিচার বিবেচনা করে এসব বিষয়ে ইনভেস্ট করার জন্য।

হাফিজ আক্তার আরও বলেন, আমরা চাই ই-কমার্স প্ল্যাটফর্মটি দেশের মধ্যে প্রসারিত হোক এবং এর সুফল অনেকে পাচ্ছে। কিন্তু যারা এই প্রতারণাগুলো করছে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সে কাজগুলো আইনশৃঙ্খলাবাহিনীর পক্ষ থেকে আমরা করে যাচ্ছি।

/আরটি/ইউএস/
টাইমলাইন: ইভ্যালি
৩১ জানুয়ারি ২০২২, ১৬:১২
১৮ অক্টোবর ২০২১, ১৯:১২
১৮ সেপ্টেম্বর ২০২১, ১৩:২৪
ইভ্যালি ও ই-অরেঞ্জের ‘প্রতারণা’র বিষয়ে তদন্ত চলছে: ডিএমপি
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৯
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৪:২০
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৩:৪২
সম্পর্কিত
ডিএমপির দুই থানায় নতুন ওসি
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০২, মামলা ৭১
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৪, শীর্ষে মিরপুর
সর্বশেষ খবর
ময়মনসিংহে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
ময়মনসিংহে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
স্বর্ণের দাম আরও কমলো
স্বর্ণের দাম আরও কমলো
হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাত
হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাত
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার