ইভ্যালির কার্যক্রম বন্ধ করে সমাধান হবে না, দাবি ভুক্তভোগী গ্রাহকদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২১, ১৪:৩১আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১৪:৩১

ইভ্যালির কার্যক্রম বন্ধ করে কোনও সমাধান হবে না বলে দাবি করেছেন ই-কমার্স প্রতিষ্ঠানটির সাথে সম্পৃক্ত মার্চেন্ট এবং ভোক্তারা। তারা বলছেন, বরং ইভ্যালিকে ব্যবসা করতে দিয়ে আটকে থাকা পণ্যগুলো ডেলিভারিসহ বাকি লেনদেন চালু রাখার সুযোগ দিলে ইভ্যালির সাথে জড়িত ক্রেতা-বিক্রেতাসহ দেশের ই-কমার্স প্লাটফর্ম উপকৃত হবে।

রবিবার (৩ অক্টোবর) ঢাকা রিপোর্টারস ইউনিটে ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনের মুক্তিসহ ৭ দফা দাবিতে এক সংবাদ সম্মেলনে তারা এমন দাবি করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের সমন্বয়কারীরা বলেন, প্রায় ৭৪ লাখ গ্রাহক ও প্রায় ৩৫ হাজারেরও বেশি বিক্রেতা এবং ৫ হাজারেরও বেশি স্থায়ী-অস্থায়ী কর্মকর্তা-কর্মচারী ইভ্যালির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। দীর্ঘদিন ধরেই আমরা সফলভাবেই ইভ্যালির সাথে লেনদেন করে আসছি। কিন্তু সম্প্রতি কয়েকটি অভিযোগের ভিত্তিতে ইভ্যালির চেয়ারম্যান শামিমা নাসরিন এবং সিইও মোহাম্মাদ রাসেল আটক করে, ইভ্যালির নিয়মিত কার্যক্রমে বাধা সৃষ্টি করা হয়। এতে মূলত ক্ষতিগ্রস্ত হচ্ছে ইভ্যালির সাথে সম্পৃক্ত ক্রেতা-বিক্রেতারা। 

তারা আরও জানান, ব্যবসার পরিধি বড় হলে কিছু অভিযোগ বা সমন্বয়হীনতা থাকতে পারে, কিন্তু ইভ্যালিতে তুলনামূলক সেটার সংখ্যাও বেশি নয়। তবে আমরা মার্চেন্টরা নিজেরা সহায়তা করে ইভ্যালির কার্যক্রম গতিশীল রাখতে আগ্রহী থাকলে অন্য কারোতো সমস্যা থাকার কথা নয়।

ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনের মুক্তি ছাড়াও সংবাদ সম্মেলনে যে দাবিগুলো তোলা হয় তার মধ্যে রয়েছে,  মোহাম্মদ রাসেলকে নজরদারির মাধ্যমে দিকনির্দেশনা দিয়ে ব্যবসা করার সুযোগ দিতে হবে, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ইক্যাব, পেমেন্ট গেটওয়ে, মার্চেন্ট এবং ভোক্তা প্রতিনিধিদের সমন্বয় কমিটি গঠন করতে হবে, করোনাকালে বিভিন্ন খাতের মতো ই-কমার্স প্ল্যাটফর্মগুলোকে প্রণোদনা দিতে হবে, ই-কমার্স প্ল্যাটফর্মগুলোকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে ব্যাংক গ্যারান্টিসহ বাধ্যতামূলক লাইসেন্স নিতে হবে এবং ই-কমার্স সেক্টরকে সরকারিভাবে সুরক্ষা দিতে হবে।

/জেডএ/ইউএস/
টাইমলাইন: ইভ্যালি
৩১ জানুয়ারি ২০২২, ১৬:১২
১৮ অক্টোবর ২০২১, ১৯:১২
০৩ অক্টোবর ২০২১, ১৪:৩১
ইভ্যালির কার্যক্রম বন্ধ করে সমাধান হবে না, দাবি ভুক্তভোগী গ্রাহকদের
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৯
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৪:২০
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৩:৪২
সম্পর্কিত
সরকারের পাঁচ মাস পূর্তিতে সংবাদ সম্মেলন ডেকেছে প্রধানমন্ত্রীর কার্যালয়
ডিএনসিসির ৪৫২৭ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা 
জুলাই আন্দোলনের ৫৯ মামলার তদন্তে ডিবি
সর্বশেষ খবর
‘ককরোচরা’ কি এবার রাজনৈতিক দল তৈরি করছে?
‘ককরোচরা’ কি এবার রাজনৈতিক দল তৈরি করছে?
সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া, অবশেষে ধরা মাসুদ
সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া, অবশেষে ধরা মাসুদ
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
ফেরি থেকে মাঝ পদ্মায় ঝাঁপ দেওয়া নারীকে ফরিদপুরে জীবিত উদ্ধার
ফেরি থেকে মাঝ পদ্মায় ঝাঁপ দেওয়া নারীকে ফরিদপুরে জীবিত উদ্ধার
সর্বাধিক পঠিত
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড