ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে আবারও আদালতে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২১, ১২:১৮আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১২:১৮

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনসহ (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক আইনজীবী।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট আদালতের সূত্র থেকে জানা গেছে যে, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তারের আদালতে আলমগীর হোসেন রিগ্যান নামে এক আইনজীবী ২৭ সেপ্টেম্বর মামলাটির আবেদন করেন।

এরপর ওইদিনই আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনায় খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।

উল্লেখ্য, মামলার বাদী আলমগীর হোসেন রিগ্যান গত ৩০ এপ্রিল রাত ১০টায় ইভ্যালিতে সাইক্লোন অফারটি দেখতে পান এবং ১ মে রাতে ইভ্যালি থেকে একটি মোটরবাইক অর্ডার করেন। যার মূল্য ডিসকাউন্ট দিয়েছিল ৭০ হাজার ৯৯ টাকা ও বাজারমূল্য ছিল ১ লাখ ২৭ হাজার টাকা। 

এরপর ৩ মে রাতে অর্ডারকৃত পণ্যের জন্য ‘নগদ’ অ্যাপ ব্যবহার করে টাকা পরিশোধ করেন। ইভ্যালির নিয়ম অনুসারে ৭ দিন থেকে ৪৫ দিনের মধ্যে বাইকটি বা বাইকের টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও আসামিরা ১৪৯ দিনেও কোনও পদক্ষেপ নেয়নি। 

/এমএইচজে/এনএইচ/
টাইমলাইন: ইভ্যালি
৩১ জানুয়ারি ২০২২, ১৬:১২
১৮ অক্টোবর ২০২১, ১৯:১২
২৯ সেপ্টেম্বর ২০২১, ১২:১৮
ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে আবারও আদালতে মামলা
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৯
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৪:২০
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৩:৪২
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
ময়মনসিংহে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
স্বর্ণের দাম আরও কমলো
স্বর্ণের দাম আরও কমলো
হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাত
হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাত
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার