‘‌ইভ্যালি, ইট ওয়াজ অ্যা ওয়ান ম্যান শো’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৫:১৩আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪৮

ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিও) মোহাম্মদ রাসেল নানা অপকৌশলে নিজেকে এবং ইভ্যালিকে একটি ব্র্যান্ডে পরিণত করছিলেন বলে মন্তব্য করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, ‘‌‌ইভ্যালি কোম্পানি ইট সেলফ ইট ওয়াজ অ্যা ওয়ান ম্যান শো। ইট ওয়াজ মিস্টার রাসেল।’

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর উত্তরা র‌্যাব সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

খন্দকার আল মঈন বলেন, ‌‘ফেব্রুয়ারির পর থেকে তেমন কোনও বড় পণ্য কোনও গ্রাহককে ফেরত দিতে পারেনি ইভ্যালি। বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন কিংবা স্পন্সর করা রাসেলের একটি মার্কেটিং পলিসি। তিনি চেয়েছিলেন ইভ্যালিকে দক্ষিণ এশিয়ায় সবাই একনামে চিনুক। একটি মার্কেট ভ্যালু তৈরি করতে চেয়েছিলেন। বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণা এবং স্পন্সর করাতে মানুষ তাকে চিনেছে। গ্রাহকের কষ্টার্জিত টাকায় তিনি প্রচার প্রচারণা ও স্পন্সর করেছেন।’

তিনি বলেন, ‘‌তার প্রথম উদ্দেশ্য ছিল একটি ব্র্যান্ড ভ্যালু তৈরি করা। মানুষের নজর কাড়তে তিনি বিভিন্ন পন্থা নিয়েছিলেন। বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রলুব্ধ করার চেষ্টা করেছেন। দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু যখন প্রতিষ্ঠানটির ভেতরের বিষয়গুলো জানতে পেরেছেন তখন তারা এটা থেকে সরে এসেছেন।’

বিদেশে পালিয়ে যাওয়ার কোনও তথ্য তার কাছে থেকে পাওয়া যায়নি উল্লেখ করে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ‘তিনি কনফিডেন্ট ছিলেন আস্তে আস্তে  বিভিন্ন প্রতিষ্ঠানকে এই ব্যবসার সঙ্গে যুক্ত করতে পারবেন। উনার নিজের বর্তমান যে দায় রয়েছে— গ্রাহকদের টাকা ফেরত দেওয়া, এ বিষয়ে তিনি সন্দিহান ছিলেন।’

/আরটি/আইএ/
টাইমলাইন: ইভ্যালি
৩১ জানুয়ারি ২০২২, ১৬:১২
১৮ অক্টোবর ২০২১, ১৯:১২
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৯
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৫:১৩
‘‌ইভ্যালি, ইট ওয়াজ অ্যা ওয়ান ম্যান শো’
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৪:২০
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৩:৪২
সম্পর্কিত
চেক ডিজঅনারের মামলায় ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে
ইভ্যালির রাসেল ও শামীমা গ্রেফতার 
ইভ্যালির রাসেল-শামীমার ১৫ মাসের জেল
সর্বশেষ খবর
‘ককরোচরা’ কি এবার রাজনৈতিক দল তৈরি করছে?
‘ককরোচরা’ কি এবার রাজনৈতিক দল তৈরি করছে?
সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া, অবশেষে ধরা মাসুদ
সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া, অবশেষে ধরা মাসুদ
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
ফেরি থেকে মাঝ পদ্মায় ঝাঁপ দেওয়া নারীকে ফরিদপুরে জীবিত উদ্ধার
ফেরি থেকে মাঝ পদ্মায় ঝাঁপ দেওয়া নারীকে ফরিদপুরে জীবিত উদ্ধার
সর্বাধিক পঠিত
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড