ইভ্যালির রাসেল-শামিমাকে আরও সাত দিনের রিমান্ডে চায় পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ সেপ্টেম্বর ২০২১, ১৩:৪৭আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪২

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী (সিইও) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে এবার ধানমন্ডি থানায় দায়ের হওয়া মামলায় সাত দিনের রিমান্ড চায় পুলিশ।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাসেল এবং তার স্ত্রীকে গুলশান থানার মামলায় তিন দিনের রিমান্ড শেষে দুপুর দেড়টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। 

এরপর ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় গ্রেফতারের আবেদনসহ সাত দিনের রিমান্ডের আবেদন করেছেন মামলা তদন্ত কর্মকর্তা এসআই নাজমুল হুদা। বিকাল ৩টায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হকের আদালতে এই রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, মামলান বাদীর পাওনা টাকা পরিশোধের জন্য আসামিদের চিঠি দেওয়ার পরও আসামিরা বাদীর সঙ্গে যোগাযোগ করেনি। শর্তমতে ৩০ দিনের মধ্যে পণ্য সরবরাহের কথা থাকলেও তা করেননি আসামিরা। পরে পাওনা টাকা পরিশোধের অঙ্গীকার চুক্তি স্বাক্ষর করেছিলেন আসামিরা। টাকা পরিশোধের জন্য আসামিদের সঙ্গে বারবার যোগাযোগ করলেও তারা কর্ণপাত করেননি।

পণ্য না দেওয়ায় তাদের অফিসে গিয়ে পাওনা টাকা চাইলে বিভিন্ন তালবাহানাসহ বাদীর সঙ্গে খারাপ আচার আচরণ ও বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এই মামলার সব আসামিরা পরস্পর যোগসাজশে পণ্যে উল্লেখিত টাকা পরিশোধ না করে প্রতারণামূলকভাবে আত্মসাৎ করেন। তাই আসামিদের রিমান্ডে নিয়ে কে বা কারা এর সাথে জড়িত আছে ও পলাতক আসামিদের গ্রেফতার করার জন্য আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা দরকার।

এর আগে কামরুল ইসলাম নামে এক ব্যবসায়ী শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে মামলাটি দায়ের করেন। মামলায় ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনসহ ১২ জনকে আসামি করা হয়েছে।

মামলার অপর আসামিরা হলেন- ইভ্যালির ভাইস প্রেসিডেন্ট আকাশ, ম্যানেজার জাহেদুল ইসলাম, সিনিয়র একাউন্টস ম্যানেজার তানভীর আলম, সিনিয়র এক্সিকিউটিভ (কমার্শিয়াল) জাওয়াদুল হক চৌধুরী, হেড অব একাউন্ট সেলিম রেজা, একাউন্টস ম্যানেজার জুবায়ের আল মাহমুদ, একাউন্ট শাখার কর্মী সোহেল, আকিবুর রহমান তুর্য, সিইও’র পিএস রেজওয়ান ও বাইক ডিপার্টমেন্টের কর্মকর্তা সাকিব রহমান। এছাড়া মামলার এজাহারে আরও ১৫-২০ জন অজ্ঞাতনামা আসামির কথাও উল্লেখ করা হয়েছে।

/এমএইচজে/ইউএস/
টাইমলাইন: ইভ্যালি
৩১ জানুয়ারি ২০২২, ১৬:১২
১৮ অক্টোবর ২০২১, ১৯:১২
২১ সেপ্টেম্বর ২০২১, ১৩:৪৭
ইভ্যালির রাসেল-শামিমাকে আরও সাত দিনের রিমান্ডে চায় পুলিশ
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৯
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৪:২০
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৩:৪২
সম্পর্কিত
নুসরাত হত্যা মামলার পূর্ণাঙ্গ রায়ন্যূনতম প্রমাণ ছাড়া মৃত্যুদণ্ডের রায় দায়িত্বজ্ঞানহীন কাজ: হাইকোর্ট
সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা: গ্রেফতার আরও ৮ জন রিমান্ডে
নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার: দুই জনের যাবজ্জীবন
সর্বশেষ খবর
ময়মনসিংহে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
ময়মনসিংহে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
স্বর্ণের দাম আরও কমলো
স্বর্ণের দাম আরও কমলো
হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাত
হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাত
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার