অপারেশন স্টর্ম-২৬

নিহত সবাই জঙ্গি, অভিযান সফল: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৬, ১৩:০৯ আপডেট : ২৬ জুলাই ২০১৬, ১৩:২৭

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানা উচ্ছেদে পরিচালিত অভিযান অপারেশন স্টর্ম-২৬ সফল হয়েছে এবং অভিযানে নিহতরা সবাই জঙ্গি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদাজ্জামান খাঁন কামাল। মঙ্গলবার দুপুর পৌনে একটার সময় সচিবালয়ে সাংবাদিকরা অভিযান সম্পর্কে জানতে চাইলে তিনি এ তথ্য জানান।

কল্যাণপুরের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন সেখানে রুটিন ওয়ার্ক চলছে। এক জঙ্গি ধরা পড়েছে। নিহত হয়েছেন ৯ জন। নিহতদের সবাই জঙ্গি। কয়েকজন পুলিশও আহত হয়েছে।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আগাম তথ্যের ভিত্তিতেই আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালায়। আস্তানায় থাকা জঙ্গিরা বড় ধরণের নাশকতার ষড়যন্ত্র করছিল। আস্তানায় পুলিশ পৌঁছালে জঙ্গিরা গুলি চালায়। পরে অভিযান চালিয়ে জঙ্গিদের ব্যর্থ করে দেওয়া হয়। অভিযান সফল হয়েছে।

রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানা উচ্ছেদে পরিচালিত অভিযান অপারেশন স্টর্ম-২৬ সফল হয়েছে এবং অভিযানে নিহতরা সবাই জঙ্গি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদাজ্জামান খাঁন কামাল। মঙ্গলবার দুপুর পৌনে একটার সময় সচিবালয়ে সাংবাদিকরা অভিযান সম্পর্কে জানতে চাইলে তিনি এ তথ্য জানান।

কল্যাণপুরের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন সেখানে রুটিন ওয়ার্ক চলছে। এক জঙ্গি ধরা পড়েছে। নিহত হয়েছেন ৯ জন। নিহতদের সবাই জঙ্গি। কয়েকজন পুলিশও আহত হয়েছে।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আগাম তথ্যের ভিত্তিতেই আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালায়। আস্তানায় থাকা জঙ্গিরা বড় ধরণের নাশকতার ষড়যন্ত্র করছিল। আস্তানায় পুলিশ পৌঁছালে জঙ্গিরা গুলি চালায়। পরে অভিযান চালিয়ে জঙ্গিদের ব্যর্থ করে দেওয়া হয়। অভিযান সফল হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী দক্ষতার পরিচয় দিয়েছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্বৃত করে আসাদুজ্জামান খাঁন আরও বলেন, মন্ত্রিসভার বৈঠকেই প্রধানমন্ত্রী এ ধরনের বিষয়ে সতর্ক করেছেন। বৈঠকে তিনি সন্ত্রাসীদের দমনে সবার সহযোগিতা চেয়েছেন।

সরকারকে বিব্রত করতেই এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

গুলশানে হলি আর্টিজানে হামলাকারীদের সঙ্গে কল্যাণপুরে নিহত জঙ্গিদের সম্পর্ক আছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিদের পোশাক দেখে হয়েছে গুলশানের হামলার সঙ্গে তাদের নিহত জঙ্গিদের সম্পর্ক থাকতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, হলি আর্টিজান, শোলাকিয়া ও কল্যাণপুরে নিহত জঙ্গিরা মাদকাসক্ত হয়ে থাকতে পারে। তবে পরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে।

চলমান জঙ্গিবিরোধী অভিযানে গ্রেফতারকৃতদের সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গি সন্দেহে অনেককেই গ্রেফতার করা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিস্তারিত প্রকাশ করা হবে।

উল্লেখ্য, রাজধানীর কল্যাণপুরে ৫ নম্বর রোডের ৫ তলা ভবনে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে ৯ জঙ্গি নিহত হয়েছে। অপারেশন স্টর্ম-২৬ নামে চালানো এক ঘণ্টাব্যাপী অভিযানে ভবনে থাকা  ৯ জঙ্গি মারা যায় পুলিশের গুলিতে। জঙ্গিরা নিহত হবার পর পুলিশ অভিযান সমাপ্ত ঘোষণা করেছে। এর আগে মঙ্গলবার রাতে ভবনটিতে থাকা জঙ্গিদের সঙ্গে পুলিশের গোলাগুলি বিনিময় হয়। এরপর থেকেই পুলিশ ভবনটি ঘিরে রাখে। পরে মঙ্গলবার ভোরে সোয়াত, র‌্যাব, ডিবি ও থানা পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী অপারেশন স্টর্ম-২৬ পরিচালনা করে।

এ সম্পর্কিত আরও খবর-

/এসআই/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংক পেলো নতুন এমডি

আইজিপির ক্রসফায়ার মন্তব্যে উদ্বেগ প্রকাশ করে স্পষ্ট ব্যাখ্যা দাবি করলো আসক

নিউ গিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুট: জামায়াত এমপির জামাতাসহ ২ জনের জামিন

টানা চতুর্থবার দেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক ইউসিবি

সর্বাধিক পঠিত
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়

ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক

মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার

সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি