কোম্পানির সুদ আয়ে দ্বিগুণ কর গুনতে হবে 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২২, ১৬:২৪আপডেট : ০৯ জুন ২০২২, ১৬:২৪

কোম্পানির সুদ আয়ে দ্বিগুণ কর আরোপ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।  বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশ করার সময় তিনি ব্যাংকের সুদের উৎসে করহার কোম্পানি করদাতার জন্য ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করার প্রস্তাব করেন।

বর্তমানে প্রতিষ্ঠানের সুদ আয়ের ওপর ১০ শতাংশ উৎসে কর কাটা হয়, এটি  বাড়িয়ে ২০ শতাংশ করার প্রস্তাব করেন তিনি। পাশাপাশি রিটার্ন জমার স্লিপ না দিলে অতিরিক্ত আরও ৫০ শতাংশ উৎসে কর কাটা হবে।

অবশ্য স্বীকৃত প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড, সুপার অ্যানুয়েশন ফান্ড ও পেনশন ফান্ডের অর্থ ব্যাংকে জমা রাখতে তার সুদ আয়ের ওপর ৫ শতাংশ উৎসে কর কাটা হবে। যদিও ব্যক্তি করদাতাদের সুদ আয়ের ওপর উৎসে কর আগের মতো ১০ শতাংশ থাকছে।

/জিএম/ইউএস/
টাইমলাইন: bajet23
০৯ জুন ২০২২, ১৬:২৪
কোম্পানির সুদ আয়ে দ্বিগুণ কর গুনতে হবে 
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেসির সঙ্গে কী নিয়ে তর্কে জড়ান আলোনসো?
মেসির সঙ্গে কী নিয়ে তর্কে জড়ান আলোনসো?
সংঘাত নয় সমঝোতার রাজনীতি দেখতে চাই, গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি
সংঘাত নয় সমঝোতার রাজনীতি দেখতে চাই, গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ১৬৮৭ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ১৬৮৭ মামলা
হরমুজ মিশনে যোগ দিলে দক্ষিণ কোরীয় সম্পদে হামলার হুমকি ইরানের
হরমুজ মিশনে যোগ দিলে দক্ষিণ কোরীয় সম্পদে হামলার হুমকি ইরানের
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’