টাকা যেখানে সুযোগ-সুবিধা বেশি পায়, সেখানেই চলে যায়: গভর্নর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০২২, ১৯:৩৮আপডেট : ১০ জুন ২০২২, ২০:১৮

পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গ টেনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেছেন, ‘টাকার ধর্ম আছে; যেখানে সুযোগ-সুবিধা বেশি পায়, সেখানেই চলে যায়।’

শুক্রবার (১০ জুন) বিকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে ২০২২-২৩ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, ‘টাকা কেউ শোকেসে করে পাচার করেন না, বিভিন্ন ডিজিটাল ডিভাইসের মাধ্যমে পাচার হয়। সেই জায়গা থেকে আমরা দায়িত্ব নিয়েই এ কাজটা (পাচার হওয়া টাকা ফেরানোর সুযোগ) করতে যাচ্ছি।

জার্মানি, ফ্রান্সসহ অনেক দেশেই পাচার হওয়া অর্থ ফেরত আনার সুযোগ দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিশ্বে কখনও কখনও টাকা পাচার হয়ে যায়। টাকা পাচার হয় না, এটা আমি কখনও বলিনি। কিন্তু কোনও তথ্য না দিয়ে বলা ঠিক না। পাচারের সঙ্গে সংশ্লিষ্টদের বিষয়ে আমাদের কাছে তথ্য আছে। অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে এবং অনেকে জেলেও আছে।’

টাকা যেখানে সুযোগ-সুবিধা বেশি পায়, সেখানেই চলে যায়: গভর্নর

তিনি বলেছেন, ‘বিদেশে থাকা বাংলাদেশিরা এক দেশ থেকে অন্য দেশে অর্থপাচার করে, এমন তথ্য আছে। তবে সরাসরি বাংলাদেশ থেকে অর্থপাচার হয়- এমন তথ্য বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে নেই, আমার কাছেও নেই।’

অর্থ মন্ত্রণালয়ের আয়োজনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ছাড়াও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসআই/ইউএস/এমওএফ/
টাইমলাইন: bajet23
১০ জুন ২০২২, ১৯:৩৮
টাকা যেখানে সুযোগ-সুবিধা বেশি পায়, সেখানেই চলে যায়: গভর্নর
সম্পর্কিত
ব্যাংক ঋণের এক-তৃতীয়াংশই চুরি হয়ে গেছে: গভর্নর
ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু
গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান
সর্বশেষ খবর
মেসির সঙ্গে কী নিয়ে তর্কে জড়ান আলোনসো?
মেসির সঙ্গে কী নিয়ে তর্কে জড়ান আলোনসো?
সংঘাত নয় সমঝোতার রাজনীতি দেখতে চাই, গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি
সংঘাত নয় সমঝোতার রাজনীতি দেখতে চাই, গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ১৬৮৭ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ১৬৮৭ মামলা
হরমুজ মিশনে যোগ দিলে দক্ষিণ কোরীয় সম্পদে হামলার হুমকি ইরানের
হরমুজ মিশনে যোগ দিলে দক্ষিণ কোরীয় সম্পদে হামলার হুমকি ইরানের
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’