ল্যাপটপ-প্রিন্টারের দাম বাড়ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২২, ১৬:৩২আপডেট : ০৯ জুন ২০২২, ১৬:৩২

২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষণায় আমদানি করা ল্যাপটপে ১৫ শতাংশ ভ্যাট (মূল্য সংযোজন কর) আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ফলে ল্যাপটপের দাম বাড়বে। দাম বাড়বে প্রিন্টার, কার্ট্রিজ, টোনার ও ডাটা প্রসেসিং যন্ত্রেরও। এগুলোর ওপরও ১৫ শতাংশ করে ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়েছে।   

অর্থমন্ত্রী বৃহস্পতিবার (৯ জুন) তার বাজেট বক্তৃতায় বলেছেন, ল্যাপটপ কম্পিউটার আমদানিতে মূসক (ভ্যাট) অব্যাহতি রয়েছে। ফলে দেশীয় কম্পিউটার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো অসম প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে। তাই ল্যাপটপ কম্পিউটার আমদানিতে ১৫ শতাংশ মূসক আরোপ করার প্রস্তাব করছি। এর ফলে পণ্যটি আমদানির ক্ষেত্রে প্রযোজ্য মোট করভার হবে ৩১ শতাংশ।

অপরদিকে দাম বাড়ছে প্রিন্টার, কার্ট্রিজ, টোনার ও ডাটা প্রসেসিং যন্ত্রের। এগুলো আমদানিতে রেয়াতি সুবিধা প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।

এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, দেশীয় কম্পিউটার বা ল্যাপটপ ও আইসিটি পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিরক্ষণে কম্পিউটারের আনুষঙ্গিক যন্ত্রপাতি ও আইসিটি শিল্পের কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা সম্প্রসারণের প্রস্তাব করছি। বিশ্বে মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডিং এবং দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ সুরক্ষার পাশাপাশি সরকার ঘোষিত ডিজিটাল ডিভাইস রফতানির লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কম্পিউটার, প্রিন্টার ও টোনার কার্ট্রিজ আমদানিতে রেয়াতি সুবিধা প্রত্যাহার করার প্রস্তাব করছি। প্রিন্টার, কার্ট্রিজ, টোনার ও ডাটা প্রসেসিং যন্ত্র আমদানিতে ১৫ শতাংশ করে ভ্যাট আরোপের ঘোষণা দেওয়া হয়েছে।

/এইচএএইচ/ইউএস/
টাইমলাইন: bajet23
০৯ জুন ২০২২, ১৬:৩২
ল্যাপটপ-প্রিন্টারের দাম বাড়ছে
সম্পর্কিত
নতুন গ্যালাক্সি এ২৭ ৫জি স্মার্টফোন নিয়ে বাজারে এলো স্যামসং
মনিটর কিনতে চান? চোখের আরামের জন্য কোন বিষয়গুলো দেখবেন
যে কারণে চালুর ২৪ ঘণ্টার মধ্যেই একটি এআই ফিচার বন্ধ হলো
সর্বশেষ খবর
বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ১২ বছরের যৌথ যাত্রা, বিতরণ ৪ লাখ বই
বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ১২ বছরের যৌথ যাত্রা, বিতরণ ৪ লাখ বই
‘আমি তোমাদেরই লোক’, রবীন্দ্রনাথের কবিতায় রাষ্ট্রপতির আবেগঘন বার্তা
‘আমি তোমাদেরই লোক’, রবীন্দ্রনাথের কবিতায় রাষ্ট্রপতির আবেগঘন বার্তা
নতুন বিশ্ব মানচিত্রে ভারতকে বড় দেখাচ্ছে কেন?
নতুন বিশ্ব মানচিত্রে ভারতকে বড় দেখাচ্ছে কেন?
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’