রাজস্ব না দিলে গ্যাস-বিদ্যুৎ পানির সংযোগ কাটা যাবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২২, ১৫:৫৬আপডেট : ০৯ জুন ২০২২, ১৫:৫৬

রাজস্ব দাবি পরিশোধে ব্যর্থ উদ্যোক্তাদের গ্যাস, বিদ্যুৎ, পানিসহ অন্য সেবা সংযোগ বিচ্ছিন্ন করার হবে। আসন্ন ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমন প্রস্তাব করেছেন।

আজ বৃহস্পতিবার (৯ জুন) আগামী ২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনের কার্যক্রম শুরু হলে অর্থমন্ত্রী আগামী ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করলে স্পিকার অনুমতি দেন। এর পরেই অর্থমন্ত্রী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জাতীয় সংসদে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেন।

বাজেট প্রস্তাবে তিনি উল্লেখ করেন, নতুন বাজেটে সার্টিফিকেট (কর আদায়ের নোটিশ) ইস্যুর পাশাপাশি গ্যাস-বিদ্যুৎ-পানির সংযোগ বিচ্ছিন্ন করার বিধান যুক্ত করা হয়েছে। ফলে আয়কর বিভাগ সংশ্লিষ্ট সেবা সরবরাহকারী বিভাগকে নোটিশ পাঠাতে পারবে। নোটিশ প্রাপ্তির ২১ দিনের মধ্যে ব্যবস্থা নিতে হবে সেবা সরবরাহকারী সংস্থাকে। নইলে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের বিপরীতে আয়কর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

/জিএম/ইউএস/
টাইমলাইন: bajet23
০৯ জুন ২০২২, ১৫:৫৬
রাজস্ব না দিলে গ্যাস-বিদ্যুৎ পানির সংযোগ কাটা যাবে
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেসির সঙ্গে কী নিয়ে তর্কে জড়ান আলোনসো?
মেসির সঙ্গে কী নিয়ে তর্কে জড়ান আলোনসো?
সংঘাত নয় সমঝোতার রাজনীতি দেখতে চাই, গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি
সংঘাত নয় সমঝোতার রাজনীতি দেখতে চাই, গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ১৬৮৭ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ১৬৮৭ মামলা
হরমুজ মিশনে যোগ দিলে দক্ষিণ কোরীয় সম্পদে হামলার হুমকি ইরানের
হরমুজ মিশনে যোগ দিলে দক্ষিণ কোরীয় সম্পদে হামলার হুমকি ইরানের
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’