সচিবালয়ে অগ্নিকাণ্ড: প্রাথমিক তদন্ত প্রতিবেদন মঙ্গলবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৭ আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ২২:১০

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার সময় একদিন বাড়ানো হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) জমা দেওয়ার কথা থাকলেও সেটি মঙ্গলবার (৩১ ডিসেম্বর) জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনি। সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্র সচিব ড. নাসিমুল গনি বলেন, ‘সচিবালয়ে আগুনের ঘটনায় প্রাথমিক রিপোর্ট দেওয়ার জন্য ৩০ ডিসেম্বর (সোমবার) সময় দেওয়া হয়েছিল। ক্যাবিনেট থেকে সময় একদিন বাড়িয়ে দেওয়ার অনুমতি নিয়েছি। কিছু টেস্ট আজকে রাতেও হবে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) আবার বসবো। এরপরই বিকালের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘উচ্চ পর্যায়ের কমিটি করা হয়েছে। অনেক দল একসঙ্গে কাজ করছে। সেনাবাহিনী, পিডব্লিউডি, বুয়েটের টিম, পুলিশ, আইসিটির লোকজন কাজ করছেন। এই ৫টি টিম থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে সেগুলো আলোচনা ও কো-রিলেট করে একটি উপসংহারে পৌঁছার চেষ্টা করছি।’

প্রসঙ্গত, গত ২৫ ডিসেম্বর দিবাগত মধ্যরাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। এতে ৫টি মন্ত্রণালয়ের অন্তত ২০০ কক্ষ পুড়ে ছাই হয়ে যায়।

/জেইউ/এপিএইচ/এমওএফ/
টাইমলাইন: সচিবালয়ে আগুন
৩০ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৭
সচিবালয়ে অগ্নিকাণ্ড: প্রাথমিক তদন্ত প্রতিবেদন মঙ্গলবার
২৬ ডিসেম্বর ২০২৪, ২১:০০
২৬ ডিসেম্বর ২০২৪, ১৩:০৬
২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:০৪
২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৫
২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:২১
সম্পর্কিত
ফতুল্লার মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫: একজনের মৃত্যু 
জরিপে উদ্বেগজনক চিত্র, অগ্নিকাণ্ড মোকাবিলায় কতটা প্রস্তুত দেশ?
গভীর রাতে কাকলীর ফুটওভার ব্রিজে আগুন 
সর্বশেষ খবর
সেপ্টেম্বরে নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়েছে: এমএসএফ
সেপ্টেম্বরে নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়েছে: এমএসএফ
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে এবার ‘হার্ডলাইনে’ বিএনপি
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে এবার ‘হার্ডলাইনে’ বিএনপি
সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ
সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত