সচিবালয়ে ফায়ার ফাইটারকে চাপা দেওয়া ট্রাক চালক ও সহকারী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২৪, ১৩:১৩ আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৪:৩৭

সচিবালয়ের সামনে ফায়ার সার্ভিস কর্মী সোয়ানুর জামান নয়নকে (২৪) চাপা দেওয়া ট্রাকচালক বেলাল হোসেন সুমন ও তার সহকারী ফরহাদকে আটক করা হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে দ্রুতগতির একটি ট্রাক নয়নকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় গণপূর্ত অধিদফতরের সামনে জনতা তাদের আটক করে। পরে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়। 

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, রাতে ট্রাক চালক সুমন (৩৫) ও সহকারী ফরহাদে (২০) আটক করে থানা আনা হয়েছে। তাদের বিরুদ্ধে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

ফায়ার সার্ভিস জানান, বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ে ৭ নম্বর ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে দুই মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে প্রথমে আটটি ইউনিট কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে একে একে আরও ১২টি ইউনিট যোগ করা হয়। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের প্রায় ছয় ঘণ্টা চেষ্টায় সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

সচিবালয়ে আগুন নেভানোর সময় রাত পৌনে ৩টার দিকে ফায়ার ফাইটার নয়ন পানির লাইন দিতে রাস্তা পারাপার হতে গিয়ে ট্রাক চাপায় গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী জানান, ফায়ার সার্ভিসের কর্মীকে চাপা দিয়ে পালানোর জন্য চালক ট্রাকের গতি বাড়িয়ে দেন। পরে ট্রাকটি গণপূর্ত ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় সচিবালয়ে আগুন দেখতে আসা শিক্ষার্থীরা ও জনতা ব্যারিকেড দেয়। পরে ট্রাক থামিয়ে চালক ও তার সহকারীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। এসময় উত্তেজিত জনতা চালককে মারধর করতে চাইলে সেনাবাহিনী সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়ন ২০২২ সালে ৬১তম ব্যাচে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক বাহিনীতে যোগ দেন। তিনি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার আটপনিয়া গ্রামের আক্তারুজ্জামানের ছেলে। দুই ভাই-বোনের মধ্যে নয়ন ছিলেন ছোট।

ফায়ার সার্ভিস কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, ‘ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়নের জানাজা বাদ জোহর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরে অনুষ্ঠিত হবে। জানাজায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর উপস্থিত থাকবেন।’

/এবি/ইউএস/
টাইমলাইন: সচিবালয়ে আগুন
২৬ ডিসেম্বর ২০২৪, ২১:০০
২৬ ডিসেম্বর ২০২৪, ১৩:১৩
সচিবালয়ে ফায়ার ফাইটারকে চাপা দেওয়া ট্রাক চালক ও সহকারী আটক
২৬ ডিসেম্বর ২০২৪, ১৩:০৬
২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:০৪
২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৫
২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:২১
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণের অ‌ভি‌যো‌গে নারীসহ দুই জনের সশ্রম কারাদণ্ড
পুলিশের সঙ্গে ম্যাজিস্ট্রেট সঠিকভাবে যোগাযোগ করেনি: স্বরাষ্ট্রমন্ত্রী 
সর্বশেষ খবর
সেপ্টেম্বরে নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়েছে: এমএসএফ
সেপ্টেম্বরে নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়েছে: এমএসএফ
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে এবার ‘হার্ডলাইনে’ বিএনপি
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে এবার ‘হার্ডলাইনে’ বিএনপি
সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ
সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত