সচিবালয়ের কিছু ভবন বিদ্যুৎহীন, দাফতরিক কার্যক্রম ব্যাহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২৪, ১২:২৮ আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৪:৩৭

অগ্নিকাণ্ডের পর নিরাপত্তার স্বার্থে সচিবালয়ের কিছু কিছু ভবনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এতে সেই ভবনগুলোতে ওঠার জন্য লিফটগুলো বন্ধ আছে। অনেক কর্মকর্তা-কর্মচারী সিঁড়ি বেয়ে উপরে উঠলেও দাফতরিক কাজকর্ম হচ্ছে না। তবে যেসব ভবনে বিদ্যুৎ আছে, সেগুলোতে স্বাভাবিক কাজকর্ম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল বেলা ১২টা পর্যন্ত অনেক দফতরেই কার্যক্রম শুরু হয়নি। ক্ষতিগ্রস্ত কক্ষগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু হয়েছে। বিশেষ করে সাত নম্বর ভবন পরিষ্কার করার কাজ চলছে।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) রমনা জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহসীন আব্দুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগুন লাগার কারণে নিরাপত্তার স্বার্থে আমরা বিদ্যুৎ বিতরণ বন্ধ করেছি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক পানি ছিটিয়েছেন, এতে করে অনেক কক্ষের আসবাবপত্রসহ সব কিছু ভেজা অবস্থায় রয়েছে। এতে বিদ্যুৎ সংযোগ দিলে আবারও দুর্ঘটনা ঘটতে পারে। তাই গণপূর্ত অধিদফতর পিডব্লিউডি ও বিদ্যুৎ বিভাগের লোকজন এখন সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে।

পরিষ্কার-পরিচ্ছন্নতার পর বিদ্যুৎ লাইন পরীক্ষা-নিরীক্ষা করে আবার সংযোগ দেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট ও ২১১ ফায়ারকর্মী (ছবি: সাজ্জাদ হোসেন)
এদিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সচিবালয়ের সাত নম্বর ভবনে রাত ১টা ৫০ মিনিটে ছয় তলায় প্রথমে আগুন লাগে। ১টা ৫২ মিনিটে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ১টা ৫৪ মিনিট থেকে ফায়ার সার্ভিস তাদের কাজ শুরু করে। সকাল ৮টা ৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।’

এদিকে সচিবালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাত থেকেই সেখানে অবস্থান নিয়েছেন সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও বিজিবিসহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা। তারা সচিবালয়ের বিভিন্ন ফটকে অবস্থান নিয়েছেন।

/এসআই/এসএমএ/এসএনএস/ইউএস/
টাইমলাইন: সচিবালয়ে আগুন
২৬ ডিসেম্বর ২০২৪, ২১:০০
২৬ ডিসেম্বর ২০২৪, ১৩:০৬
২৬ ডিসেম্বর ২০২৪, ১২:২৮
সচিবালয়ের কিছু ভবন বিদ্যুৎহীন, দাফতরিক কার্যক্রম ব্যাহত
২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:০৪
২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৫
২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:২১
সম্পর্কিত
ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণের অ‌ভি‌যো‌গে নারীসহ দুই জনের সশ্রম কারাদণ্ড
পুলিশের সঙ্গে ম্যাজিস্ট্রেট সঠিকভাবে যোগাযোগ করেনি: স্বরাষ্ট্রমন্ত্রী 
মিরপুরে হকার-পুলিশ সংঘর্ষের নেপথ্যে কী
সর্বশেষ খবর
সেপ্টেম্বরে নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়েছে: এমএসএফ
সেপ্টেম্বরে নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়েছে: এমএসএফ
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে এবার ‘হার্ডলাইনে’ বিএনপি
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে এবার ‘হার্ডলাইনে’ বিএনপি
সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ
সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত