সচিবালয়ের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:২৬ আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৪:৪০

প্রায় ৬ ঘণ্টা জ্বলার পর বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন ‍পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এর আগে বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন ধরে যাওয়ায় খবর জানায় ফায়ার সার্ভিস। সংস্থাটি বলছে, খবর পেয়ে ১টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা।

রাতভর জ্বলা আগুনে ভবনটির ছয়, সাত, আট ও ৯ তলা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালকের (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান। ডিজি জানান, আগুন নিয়ন্ত্রণে তাদের ২০ ইউনিট ও ২১১ ফায়ারকর্মী কাজ করেছে। তবে জায়গা সংকটের কারণে ১০টি ইউনিট-ই সক্রিয়ভাবে কাজ করতে পেরেছে। এখন ফায়ার সার্ভিস কর্মীরা ভেতরের বিভিন্ন কক্ষে প্রবেশ করে আগুন নেভানোর চেষ্টা করছে।

সচিবালয়ের মূল ফটকে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা (ছবি: সাজ্জাদ হোসেন)

মুহাম্মদ জাহেদ কামাল বলেন, ছয় তলা ও সাত তলা বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। তাছাড়া বেশিরভাগ তলায় ক্ষতিগ্রস্থ হয়েছে। মূলত বিদ্যুৎ লাইন দিয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল।

আগুনের উৎস এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি উল্লেখ করে ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, সর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তারপরও আমরা নিশ্চিত না হয়ে এ বিষয়ে কিছুই বলতে চাই না।

‘পানির কোনও সংকট ছিল না’ দাবি করে ডিজি বলেন, ৫ ঘণ্টার মতো আগুন নিয়ন্ত্রণের সময় লাগলেও এখানে পানির কোনও সংকট ছিল না। পাশেই ওসমানি মিলনায়তন থেকে পানি পেয়েছি। ওয়াসার গাড়ি এসে পানি দিয়ে গেছে। কিন্ত সচিবলায়ের কক্ষগুলো আবদ্ধ ও গ্ল্যাস লাগানো থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।

পুলিশ, সেনাবাহিনীর পাশাপাশি সচিবালয়ের মূল ফটকে অবস্থান নিয়েছেন বিজিবির সদস্যরা (ছবি: সাজ্জাদ হোসেন)

/জেইউ/ইউএস/
টাইমলাইন: সচিবালয়ে আগুন
২৬ ডিসেম্বর ২০২৪, ২১:০০
২৬ ডিসেম্বর ২০২৪, ১৩:০৬
২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:২৬
সচিবালয়ের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:০৪
২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৫
২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:২১
সম্পর্কিত
ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণের অ‌ভি‌যো‌গে নারীসহ দুই জনের সশ্রম কারাদণ্ড
পুলিশের সঙ্গে ম্যাজিস্ট্রেট সঠিকভাবে যোগাযোগ করেনি: স্বরাষ্ট্রমন্ত্রী 
মিরপুরে হকার-পুলিশ সংঘর্ষের নেপথ্যে কী
সর্বশেষ খবর
সেপ্টেম্বরে নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়েছে: এমএসএফ
সেপ্টেম্বরে নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়েছে: এমএসএফ
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে এবার ‘হার্ডলাইনে’ বিএনপি
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে এবার ‘হার্ডলাইনে’ বিএনপি
সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ
সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত