সচিবালয়ের নিরাপত্তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো ডিসি তানভীরকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ ডিসেম্বর ২০২৪, ১৪:৫১ আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ১৪:৫১

সচিবালয়ের নিরাপত্তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে। তার স্থলে পদায়ন করা হয়েছে উপ-কমিশনার মো. বিল্লাল হোসেনকে।

রবিবার (২৯ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক আদেশে এ বদলি করা হয়। 

অফিস আদেশে বলা হয়, উপ-পুলিশ কমিশনার (ডিসি) তানভীরকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের দক্ষিণে বদলি করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত ২৫ ডিসেম্বর রাত পৌনে ২টার দিকে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের প্রায় ১০ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ওই ভবনের ৬, ৭, ৮ ও ৯ তলা আগুনে ক্ষতিগ্রস্ত হয়। প্রায় পাঁচটি মন্ত্রণালয়ের অধিকাংশ নথি পুড়ে যায়।

ওই ভবনেই অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ; শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ; পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ; ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ; যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দফতর রয়েছে।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আহ্বায়ক এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালককে সদস্য সচিব করে বৃহস্পতিবার রাতে আট সদস্যের তদন্ত কমিটি গঠন করে এক অফিস আদেশে জানায় মন্ত্রিপরিষদ বিভাগ। এ কমিটির প্রাথমিক তদন্ত প্রকিবেদন আজ সোমবার (৩০ ডিসেম্বর) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে দেওয়া কথা রয়েছে। 

/এবি/আরআইজে/
টাইমলাইন: সচিবালয়ে আগুন
৩০ ডিসেম্বর ২০২৪, ১৪:৫১
সচিবালয়ের নিরাপত্তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো ডিসি তানভীরকে
২৬ ডিসেম্বর ২০২৪, ২১:০০
২৬ ডিসেম্বর ২০২৪, ১৩:০৬
২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:০৪
২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৫
২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:২১
সম্পর্কিত
ফতুল্লার মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫: একজনের মৃত্যু 
জরিপে উদ্বেগজনক চিত্র, অগ্নিকাণ্ড মোকাবিলায় কতটা প্রস্তুত দেশ?
গভীর রাতে কাকলীর ফুটওভার ব্রিজে আগুন 
সর্বশেষ খবর
সেপ্টেম্বরে নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়েছে: এমএসএফ
সেপ্টেম্বরে নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়েছে: এমএসএফ
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে এবার ‘হার্ডলাইনে’ বিএনপি
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে এবার ‘হার্ডলাইনে’ বিএনপি
সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ
সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত