ট্রাকচাপায় ফায়ার ফাইটারের মৃত্যু: চালক-হেলপার কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২৪, ২০:২২ আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ২০:২২

সচিবালয়ে আগুন নেভানোর কাজে অংশ নিতে গিয়ে ট্রাকের চাপায় ফায়ার ফাইটার মো. সোয়ানুর জামান নয়ন নিহতের ঘটনায় করা মামলায় গ্রেফতার চালক বেলাল হোসেন সুমন ও সহকারী মো. ফরহাদকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার সাব-ইন্সপেক্টর আমিরুল ইসলাম তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে এদিন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের এপি মো. রুহুল আমিন মোল্লা বাদী হয়ে সড়ক পরিবহন আইনে মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার রাত ২টার দিকে সচিবালয়ে আগুন লাগে। এ সময় খবর পেয়ে ফায়ার সার্ভিস থেকে টিম সেখানে যায়। এরপর রাত ৩টা ১০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ডেলিভারি হোজ নিয়ে সচিবালয়ের মেইন গেটের সামনে রাস্তা পারাপারের সময় গুলিস্থান জিরো পয়েন্ট হতে কাওরান বাজারগামী ট্রাকে আসামিরা দ্রুত ও বেপরোয়া গতিতে চালিয়ে ফায়ার ফাইটার মো. সোয়ানুর জামান নয়নকে চাপা দেয়। এ সময় নয়নের মাথাসহ শরীরের বিভিন্ন স্থান গুরুতর রক্তাক্ত আঘাতপ্রাপ্ত হয়। তাৎক্ষণিক উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে ঘটনাস্থলে উপস্থিত ছাত্র ও সাধারণ জনতা ঘাতক ট্রাকের চালক বেলাল হোসেন সুমন ও হেলপার মো. ফরহাদকে ট্রাকসহ আটক করে।

/এনএইচ/আরআইজে/
টাইমলাইন: সচিবালয়ে আগুন
২৬ ডিসেম্বর ২০২৪, ২১:০০
২৬ ডিসেম্বর ২০২৪, ২০:২২
ট্রাকচাপায় ফায়ার ফাইটারের মৃত্যু: চালক-হেলপার কারাগারে
২৬ ডিসেম্বর ২০২৪, ১৩:০৬
২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:০৪
২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৫
২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:২১
সম্পর্কিত
রাষ্ট্রদ্রোহ মামলা: রিমান্ড শেষে কারাগারে ওসি রাকিবুল
বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
হাট ইজারা নিয়ে সংঘর্ষ যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে
সর্বশেষ খবর
সেপ্টেম্বরে নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়েছে: এমএসএফ
সেপ্টেম্বরে নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়েছে: এমএসএফ
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে এবার ‘হার্ডলাইনে’ বিএনপি
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে এবার ‘হার্ডলাইনে’ বিএনপি
সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ
সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত