মধ্যরাতে সচিবালয়ে ভয়াবহ আগুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:২১ আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৪:৪১

মধ্যরাতে বাংলাদেশ সচিবালয়ের একটি ভবনে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট।

বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন ধরে যায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট যায় ঘটনাস্থলে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ১টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা।

কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ আকার ধারণ করে আগুন। ছড়িয়ে পড়ে আরও তিনটি ফ্লোরে। পরে ফায়ার সার্ভিসের আরও ১১টি ইউনিট যায় ঘটনাস্থলে। মোট ১৮টি ইউনিট কাজ করছে আগুন নিয়ন্ত্রণে।

সচিবালয়ে আগুন। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি জানান, রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের খবর পাওয়া যায়। পরে দ্রুত সচিবালয়ে থাকা দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে ১৮টি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।

ঘটনাস্থলে ২ প্লাটুন বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বিজিবির সদর দফতর। এছাড়া ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদেরও মোতায়েন করা হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তা করছেন তারা।

তবে কি কারণ আগুন লেগেছে তা জানা যায়নি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা সম্ভব হয়নি।  

মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে দেওয়া তথ্যমতে, সচিবালয়ের সাত নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে।

/এবি/এস/
টাইমলাইন: সচিবালয়ে আগুন
২৬ ডিসেম্বর ২০২৪, ২১:০০
২৬ ডিসেম্বর ২০২৪, ১৩:০৬
২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:০৪
২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৫
২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:২১
মধ্যরাতে সচিবালয়ে ভয়াবহ আগুন
সম্পর্কিত
খুলনায় বালু বহনকারী ডাম্প ট্রাকে আগুন
কুমিল্লায় আগুনে পুড়ে ছাই ১২টি দোকান, পথে বসার শঙ্কায় ব্যবসায়ীরা
সচিবালয় স্থানান্তর: অনড় অবস্থানে সরকার ও শেকৃবির শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
বাংলাদেশের বিদায়, জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে আগুন
বাংলাদেশের বিদায়, জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে আগুন
প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন আওয়ামী নির্যাতনের শিকার বিএনপি নেতা
প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন আওয়ামী নির্যাতনের শিকার বিএনপি নেতা
জ্বালানি রূপান্তরে সংসদ সদস্য ও নাগরিক সমাজের ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান
কপ৩১ জ্বালানি রূপান্তরে সংসদ সদস্য ও নাগরিক সমাজের ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান
মোটরসাইকেল আরোহী নিহতের পর গোপালগঞ্জে বাসে আগুন
মোটরসাইকেল আরোহী নিহতের পর গোপালগঞ্জে বাসে আগুন
সর্বাধিক পঠিত
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা