সচিবালয়ে আগুন: নিরাপত্তা জোরদার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:০৪ আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৪:৩৬

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় দেশের সর্বোচ্চ এই প্রশাসনিক কেন্দ্র ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরইমধ্যে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা সচিবালয়ের গেটের সামনে অবস্থান নিয়েছেন।

সকাল ৮টার দিকেও ঘটনাস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। তবে আগুনের লেলিহান শিখা দেখা যায়নি। তবে আগুন যেন নতুনভাবে ছড়িয়ে না পড়তে পারে সে বিষয়টি নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করে যাচ্ছেন। 

দেশের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ এই দফতরের আগুনের ঘটনায় এর সামনের মূল সড়কটিতে (পল্টন থেকে জিরো পয়েন্ট) যান চলাচল বন্ধ হয়ে গেছে। সেখানে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন বাহিনীর গাড়ি রাখা হয়েছে। সেখানে প্রস্তুত রাখা হয়েছে কয়েকটি অ্যাম্বুলেন্সও।

সচিবালয়ের মূল ফটকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা (ছবি: সাজ্জাদ হোসেন)

বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো শরীফুল ইসলাম জানান, ঘটনাস্থলে ২ প্লাটুন বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

নিয়মিত পুলিশ সদস্যরা ছাড়াও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদেরও মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি শিক্ষার্থী ও স্থানীয়রাও ফায়ার সার্ভিসের সদস্যদের সার্বিক সহযোগিতা করছেন।

ঘটনাস্থলে উপস্থিত এক শিক্ষার্থী বলেন, গভীর রাতে বাংলাদেশের প্রশাসনিক কাজের ফুসফুস হিসেবে পরিচিত সচিবালয়ে কীভাবে এ ধরনের ঘটনা ঘটলো, এর সুষ্ঠু তদন্ত প্রয়োজন।

সচিবালয়ের মূল ফটকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা

/জেইউ/ইউএস/
টাইমলাইন: সচিবালয়ে আগুন
২৬ ডিসেম্বর ২০২৪, ২১:০০
২৬ ডিসেম্বর ২০২৪, ১৩:০৬
২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:০৪
সচিবালয়ে আগুন: নিরাপত্তা জোরদার
২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৫
২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:২১
সম্পর্কিত
ফতুল্লার মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫: একজনের মৃত্যু 
সীমান্তে বিএসএফের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
জরিপে উদ্বেগজনক চিত্র, অগ্নিকাণ্ড মোকাবিলায় কতটা প্রস্তুত দেশ?
সর্বশেষ খবর
সেপ্টেম্বরে নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়েছে: এমএসএফ
সেপ্টেম্বরে নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়েছে: এমএসএফ
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে এবার ‘হার্ডলাইনে’ বিএনপি
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে এবার ‘হার্ডলাইনে’ বিএনপি
সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ
সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত