সচিবালয়ে আগুন: শ্রম মন্ত্রণালয়ের ক্ষয়ক্ষতি নিরূপণে কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২৪, ১৭:৩১ আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৭:৩১

রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের ঘটনায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্পদের ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, মন্ত্রণালয়ের প্রশাসন অধিশাখার যুগ্মসচিব মো. আবদুছ সামাদ আল আজাদকে আহ্বায়ক করে আগুনে ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন উপ-সচিব মোহাম্মদ সাইদুর রহমান, সিস্টেম এনালিস্ট সুকান্ত বসাক ও সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার এ. এস. এম. মেহরাব হোসেন। এছাড়া সদস্য সচিব করা হয়েছে উপ-সচিব মো. কামাল হোসেনকে।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, বাংলাদেশ সচিবালয়ের ৭ নং ভবনে সংঘটিত অগ্নিকাণ্ডে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্পদের (আসবাবপত্র, ইলেকট্রনিক্স সামগ্রী ও অন্যান্য) ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা। কমিটি প্রয়োজনে যেকোনও সদস্য কো-অপ্ট করতে পারবে। ভবিষ্যতের যেকোনও দুর্ঘটনার ফলে উদ্ভূত ক্ষয়ক্ষতি রোধ করতে করণীয় সম্পর্কে সুনির্দিষ্ট সুপারিশ দেবে।

এছাড়া গঠিত কমিটি আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বরাবর দাখিল করবে বলেও আদেশে জানানো হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের ঘটনা ঘটে। এতে ভবনের ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম তলা পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় সাড়ে ৬ ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

/এএইচএস/আরআইজে/
টাইমলাইন: সচিবালয়ে আগুন
২৬ ডিসেম্বর ২০২৪, ২১:০০
২৬ ডিসেম্বর ২০২৪, ১৭:৩১
সচিবালয়ে আগুন: শ্রম মন্ত্রণালয়ের ক্ষয়ক্ষতি নিরূপণে কমিটি
২৬ ডিসেম্বর ২০২৪, ১৩:০৬
২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:০৪
২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৫
২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:২১
সম্পর্কিত
ফতুল্লার মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫: একজনের মৃত্যু 
জরিপে উদ্বেগজনক চিত্র, অগ্নিকাণ্ড মোকাবিলায় কতটা প্রস্তুত দেশ?
গভীর রাতে কাকলীর ফুটওভার ব্রিজে আগুন 
সর্বশেষ খবর
সেপ্টেম্বরে নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়েছে: এমএসএফ
সেপ্টেম্বরে নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়েছে: এমএসএফ
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে এবার ‘হার্ডলাইনে’ বিএনপি
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে এবার ‘হার্ডলাইনে’ বিএনপি
সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ
সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত